ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ বিকাল ৫:১২

আন্তর্জাতিক বিরতি শুরু হয়েছে মাত্র কয়েক দিন। এরই মধ্যে দুশ্চিন্তার খবর পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাব। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন আর্সেনালের কাই হাভার্টজ ও সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবি। দুজনই আন্তর্জাতিক বিরতির বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।

জার্মানির হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে চোট পান হাভার্টজ। ম্যাচের ৩০ মিনিটে কুইন্টেন টিম্বারের সঙ্গে সংঘর্ষের পর ব্যাথা অনুভব করেন আর্সেনালের এই ফরোয়ার্ড। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও পরে মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচ শেষে জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ জানান, হাভার্টজের চোট পেশিতে। বিস্তারিত জানতে তার এমআরআই করার কথা ছিল। আপাতত আর্সেনালেই ফিরে যাচ্ছেন তিনি, সেখানেই হবে পরবর্তী পরীক্ষা ও চিকিৎসা।

চলতি মৌসুমে আর্সেনালের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন হাভার্টজ। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি। ফলে তার চোট মিকেল আরতেতার দলের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ।

হাভার্টজের চোটের পর একই ম্যাচে সমস্যায় পড়েন প্রিমিয়ার লিগের আরেক খেলোয়াড়। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সান্ডারল্যান্ডের ব্রোবি হ্যামস্ট্রিংয়ে চোট পান। কোনো সংঘর্ষ ছাড়াই মাঠে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বদলি হওয়ার ইঙ্গিত দেন তিনি।

ব্রোবির চোটকে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। সান্ডারল্যান্ডের কোচ জানান, আন্তর্জাতিক বিরতির পরই ব্রোবির ফেরার সম্ভাবনা নেই এবং তার জায়গায় নতুন একজন ফরোয়ার্ডকে দলে নেওয়া হবে।

চলতি মৌসুমে সান্ডারল্যান্ডের আক্রমণভাগেও ব্রোবি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ৫ ম্যাচে সম্ভাব্য ৪৫০ মিনিটের মধ্যে মাত্র ৪৯ মিনিট মাঠের বাইরে ছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড।

এদিকে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগেই চোটের কারণে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকজন ইংলিশ খেলোয়াড়ও। চেলসির কোল পালমার, আর্সেনালের ডেক্লান রাইস, নিউক্যাসলের ত্বিনো লিভরামেন্তো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড ও কোবি মাইনু ইংল্যান্ডের দল থেকে নাম প্রত্যাহার করেছেন।

aliul / aliul

পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স

আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প

হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল

ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ

ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো

গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু

ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত

গোলের পর এমবাপ্পের চোট, জয়ে জিদানের ফ্রান্স অধ্যায় শুরু