পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স
কিলিয়ান এমবাপে চোট নিয়ে ছিটকে গেছেন। বেলজিয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য ফ্রান্সকে নেতৃত্ব দেবেন উসমান দেম্বেলে।
ফ্রান্সের সঙ্গে আন্তর্জাতিক বিরতিতে আর কোনো ম্যাচ খেলবেন না এমবাপে। তুরস্কের বিপক্ষে গত রাতের ম্যাচের পর হাঁটুর চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ফ্রান্সের জাতীয় দল অফিসিয়াল বিবৃতিতে নিশ্চিত করেছে, স্বাস্থ্য পরীক্ষায় টেন্ডনে চোট ধরা পড়েছে। তাদের অধিনায়ক এখন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে চলে যাবেন। সেখানেই তার চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি চলবে।
এমবাপেকে ছাড়াই ফ্রান্স তাদের পরবর্তী তিনটি ম্যাচ খেলবে, বেলজিয়ামের বিপক্ষে দুটি ও ইতালির বিপক্ষে একটি। অধিনায়ককে হারালেও কোচ জিনেদিন জিদান তার শূন্যস্থান পূরণে নতুন কাউকে ডাকছেন না।
ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, বর্তমানে দলে যে কয়জন খেলোয়াড় আছেন, তাদের নিয়েই খেলে যাবে দল। আজই বেলজিয়ামের মুখোমুখি হতে ব্রাসেলসের উদ্দেশে রওনা হবে ফ্রান্স। এই ম্যাচে দলের আর্মব্যান্ড পরবেন দেম্বেলে। লে’কিপ জানিয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ফ্রান্সকে নেতৃত্ব দেবেন তিনি।
এমবাপে সাইডলাইনে যাওয়ায় বর্তমান স্কোয়াডের সবচেয়ে সিনিয়র সদস্য হিসেবে অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন তিনি। দেশের হয়ে ৬৮ ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। শুক্রবার তুরস্কের বিপক্ষে ছোট জয়ের ম্যাচেই অধিনায়কত্বের মৃদু স্বাদ পেয়েছেন তিনি। ৫৯ মিনিটে এমবাপে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার আগে তাকে আর্মব্যান্ড দেন। এস্তেবান লেপলের বদলে মাঠ ছাড়ার আগপর্যন্ত তিনিই সেটা পরে ছিলেন।
aliul / aliul
পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স
আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব
প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা
জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড
নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান
অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প
হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল
ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ
ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো
গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু
ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত