তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হওয়া বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনার উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ। এছাড়া তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠাতব্য ‘কপ-৩১’সম্মেলন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে আয়োজিতব্য ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন’-এ অংশগ্রহণের জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
aliul / aliul
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত
মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার
ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ