ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১২:১

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে হামলা ও ভাঙচুর ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডায়’ হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার।

এর আগে গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এর গুঁড়িয়ে দেওয়া কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, এই ধরনের একটি ঘটনা প্রতিরোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা দেখছি যে, আমাদের পুলিশের এই ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা।

aliul / aliul

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা