ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৬ বিকাল ৫:৪২

কৃত্রিম ঘাসের মাঠে চোটের ঝুঁকি এড়াতে দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে মোহামেদ সালাহকে খেলাবে না মিসর। আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচটিতে মিসরের অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কোচিং স্টাফ। দীর্ঘমেয়াদে সালাহর ফিটনেস ঠিক রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার দক্ষিণ সুদানের বিপক্ষে মাঠে নামবে মিসর। ম্যাচটির আগে সালাহকে না খেলানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কৃত্রিম ঘাসের মাঠের কারণে এই ম্যাচে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হোসাম হাসান ও তার টেকনিক্যাল স্টাফরা।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ‘মিসর জাতীয় দলের কোচ হোসাম হাসানের নেতৃত্বাধীন টেকনিক্যাল স্টাফ দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে মোহামেদ সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি যে কৃত্রিম ঘাসের মাঠে অনুষ্ঠিত হবে, সেটিই এর কারণ।’

সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটি অবশ্য হঠাৎ নেওয়া হয়নি। আগেই খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছিল। কৃত্রিম ঘাসের মাঠে খেলার ফলে সালাহর জয়েন্ট ও সামগ্রিক ফিটনেসে বাড়তি চাপ পড়তে পারে- এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে ৬০ মিনিট খেলেছিলেন সালাহ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। বাছাইপর্বের ব্যস্ত সূচির মধ্যে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের খেলার সময় নিয়ন্ত্রণ করাকে গুরুত্বপূর্ণ মনে করছে মিসরের কোচিং স্টাফ।

দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে অবশ্য শুধু সালাই থাকছেন না- এমনটা নয়। মিসর দলে দেখা যাবে না আরও একজন গুরুত্বপূর্ণ ফাটবলারকে। নিসের হয়ে খেলা ডিফেন্ডার মোহামেদ আবদেলমোনেমও দলের সঙ্গে ভ্রমণ করছেন না।

দক্ষিণ সুদানের ম্যাচের পর ৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে মিসর।

এমএসএম / এমএসএম

কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ

পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স

আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প

হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল

ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ

ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো

গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু

ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত