রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল
ওয়েলসের বিপক্ষে পর্তুগালের আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দ্বিতীয় ম্যাচে সুযোগই পেলেন না তিনি। তাকে বেঞ্চে বসিয়ে রেখে আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারাল পর্তুগাল।
বিশ্বকাপের পরও রোনালদো পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওয়েলসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। তার সুযোগ নষ্টের পরও ১-০ গোলের জয়ে নেশনস লিগ শুরু করেছিল পর্তুগাল। কিন্তু অসলোতে পুরো ৯০ মিনিট বেঞ্চ গরম করলেন তিনি। তার বদলে জায়গা পাওয়া গনসালো রামোস ৫৪তম মিনিটে গোল করেন এবং সেই গোল ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
নরওয়ে গোলকিপার ওরজান নিল্যান্ডের দুর্বল পাস কেড়ে নিয়ে গোলটি করেন এসি মিলান ফরোয়ার্ড। ম্যাচ শেষে তিনি স্পোর্ট টিভিকে বলেন, ‘প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি ডাক পেলে কী করতে পারি এবং দলে কী অবদান রাখতে পারি সেটা দেখানো। এটা ছিল দলের জন্য আমার নিদর্শন, শুধু গোল নয়, মাঠে আমি যা করি সবকিছুই।’
বেঞ্চে বসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
রামোসের গোলের তিন মিনিট আগে হালান্ড নেশনস লিগে রেকর্ড ২২তম গোল করেন। রোনালদো ও সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচের চেয়ে সাত গোলে এগিয়ে গেলেন তিনি।
ম্যানসিটি স্ট্রাইকার নরওয়ের জার্সিতে এনিয়ে তার শেষ ১৭টি ম্যাচে ১৬ গোল করলেন। এই সময়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কেবল ইংল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে গোল ছিল না তার।
জোয়াও ফেলিক্স পর্তুগালকে ১৭তম মিনিটে এগিয়ে দেন। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন তিনি। ওয়েলসের বিপক্ষে একমাত্র গোল ছিল তার। পেদ্রো নেতোর ক্রস পেয়ে নিচু কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।
রামোস ভেবেছিলেন, তিনি স্কোর ৩-১ করেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে নিল্যান্ডের আরেকটি ভুলে পাওয়া তার গোলটি ভিএআর চেকের পর অফসাইডের কারণে বাতিল হয়।
পর্তুগাল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচ খেলে নরওয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ডেনমার্ক ২-০ গোলে ওয়েলসকে হারিয়ে সমান পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে।
aliul / aliul
আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া
আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়
বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও
আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল
১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো
সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি
নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়
আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম
ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস
রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল