ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১১:৩৮

ফ্রি কিক থেকে গোল করা লিওনেল মেসির স্বভাবে পরিণত হয়েছে। তবে রোববার ফ্রি কিকে যে কোণ থেকে শট নিলেন, তা বলতে গেলে জালে জড়ানো অসম্ভবই ছিল। কিন্তু ইন্টার মায়ামি ফরোয়ার্ডের বাঁ পায়ের জাদুতে বল ঠিকই জাল খুঁজে নিয়েছে। চলতি মৌসুমে ২১তম ও ক্যারিয়ারের ৯৩১ গোল করলেন মেসি। কিন্তু দলের হারে তার এই গোল বিফলে গেছে।

৩৩তম মিনিটে ডান প্রান্তরেখা থেকে প্রায় ৭ গজ দূর থেকে মেসি একটি বাঁকানো ফ্রি-কিক নেন। বলটি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়িয়ে দেওয়া হাতের ওপর দিয়ে, ক্রসবারের নিচ দিয়ে ও পেছনের পোস্টের ভেতর দিয়ে সাইড-নেটে জড়িয়ে গেলে স্কোর ১-১ হয়।  প্রথমার্ধে মায়ামির একমাত্র শট ছিল সেটিই।

তার আগে ২৮ মিনিটে জোসেফ মার্তিনেজ পেনাল্টি থেকে কলাম্বাস ক্রুকে এগিয়ে দেন। ২৩ মিনিটে ইয়ানিক ব্রাইটের ফাউলে পেনাল্টি আদায় করেন তিনি। এর কিছুক্ষণ পর ৭৬তম ফ্রি কিক গোলে মেসি সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আরও দুটি শট পোস্টে রাখলেও গোলে পরিণত করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর মধ্যে ৬২ মিনিটে তার শটে গোল হওয়ার কথা ছিল। কিন্তু শুল্টে তাকে প্রতিহত করেন। কিছুক্ষণ পর মায়ামি ভেবেছিল তারা লিড নিয়েছে। ডেভিড আয়ালা জাল কাঁপালেও সূক্ষ্ম অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বরং পুরো ম্যাচে কলাম্বাস দাপট দেখিয়েছে। তারা ১৪টি শট নিয়েছে, বিপরীতে মায়ামির শট ছিল ৫টি, এর মধ্যে স্বাগতিকরা লক্ষ্যে শট রাখে সাতটি, আর মায়ামি তিনটি। তাদের কিপার চারটি সেভ করলেও ইনজুরি টাইমের নবম মিনিটে জামাল তিয়ারের প্রচেষ্টা ঠেকাতে পারেননি। তাতে ২-১ গোলে হার দেখে মায়ামি। এর দুই মিনিট আগে তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন সান্তিয়াগো মোরালেস। ১০ জন নিয়ে খেলা শেষ করে মায়ামি।

শেষ ১০ ম্যাচে মাত্র এক জয় পাওয়া মায়ামির এটি ছিল চলতি মৌসুমে দ্বিতীয় হার। তাতে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে দলটি। অথচ কয়েক সপ্তাহ আগেও মেজর লিগ সকার টেবিলের দ্বিতীয় স্থানে ছিল তারা।

নিয়মিত মৌসুমের সাতটি খেলা বাকি থাকতে মায়ামি এখন শীর্ষস্থানীয় ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে। অন্যদিকে, কলম্বাস প্লে-অফের লড়াইয়ে টিকে আছে এবং ২৯ পয়েন্ট নিয়ে প্লে অফের স্থান থেকে চার পয়েন্ট দূরে দ্বাদশ স্থানে। 

aliul / aliul

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো

সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি

নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম

ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি

জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস

রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ