আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম
বিপিএল হচ্ছে না, তার আদলে নতুন টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি। আর এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারের ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। আইকন ড্রাফটের মধ্যে প্রথমে ডাকের সুযোগ পায় ওয়ালটন গ্রুপ। যেখান থেকে তারা তাদের আইকন খেলোয়াড় হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে টানে।
পরের ডাকের সুযোগ পায় ফরচুন গ্রুপ। তারা দলের আইকন খেলোয়াড় হিসেবে ডাকে তাওহীদ হৃদয়কে। একে একে বাকি ফ্যাঞ্চাইজিগুলো দলে নেয় মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মুশফিকুর রহিম, নাঈম শেখকে। তবে আইকন খেলোয়াড় হিসেবে দল পাননি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমানরা।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘মুস্তাফিজ যদি পিক হতো ভালো হতো। আবারও বলছি হয়তোবা ফ্র্যাঞ্চাইজিরা কিছু প্লেয়ারকে সিলেক্ট করেছে। কারণ তারা বেশি অ্যাভেইলেবল বলে অকশনে তাদের দামটা বেশি উঠতে পারে।’
তিনি বলেন, ‘মুস্তাফিজরা অ্যাভেইলেবল কম থাকবে। হয়তো ওই চান্সটা নিয়েছে। হয়তোবা আমি জানি না। আমার জন্য তো অবশ্যই ভালো হতো যদি মুস্তাফিজ, নাহিদ রানা, তাসকিনরা পিক হতো।’
পরে তামিমের কাছে জানতে চাওয়া হয় খেলোয়াড়দের দলে নেওয়া হবে কোন পদ্ধতিতে। জবাবে তিনি বলেন, ‘ড্রাফট নাকি অকশন এটা এখনও নিশ্চিত না। আমি নিশ্চিত আমাদের যারা সুপারস্টার পেস বোলিং ইউনিট, তারা দল পাবে। যদি অকশন হয়, তাহলে চড়া দাম পাবে।’
তিনি আরও বলেন, ‘অকশনে বেশি দাম পেলেও তাদের (ক্রিকেটারদের) খুব বেশি লাভ হবে না। কারণ খেলোয়াড়রা শুধু ম্যাচ ফি পাবে। আর্থিকভাবে, সুযোগ-সুবিধার দিক থেকে এত কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি নিশ্চিত জাতীয় দলের বড় বড় তারকারাও খেলার জন্য আগ্রহী হবে।’
aliul / aliul
আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া
আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়
বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও
আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল
১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো
সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি
নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়
আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম
ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস
রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল