নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়
জার্মানির সঙ্গে হারতে হারতেও পয়েন্ট উদ্ধার করেছিল নেদারল্যান্ডস। স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন জাভি হার্নান্দেজ। স্পেনের কিংবদন্তি ডাচদের ডাগআউটে দাঁড়িয়ে প্রথম জয়ের স্বাদ পেলেন রোববার।
বেলগ্রেডে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারাল নেদারল্যান্ডস। জাভিকে প্রথম জয়ের স্বাদ দিতে দুটি গোলই করেছেন মেক্স মিরডিংক। এজেড অ্যালকমারের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড প্রথমবার দেশের হয়ে শুরুর একাদশে ছিলেন। ৩০তম মিনিটে আত্মবিশ্বাসী শটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।
বিরতি থেকে ফিরে নেদারল্যান্ডস গোল খায়। লুকা জোভিচ ৪৬ মিনিটে স্কোর ১-১ করেন। তবে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন মিরডিংক। ৬৯তম মিনিটে তার গোলে ডাচদের জয় নিশ্চিত হয়। তাকে গোল বানিয়ে দেন রুবেন ফন বোমেল। প্রথম ম্যাচেও কডি গাকপোর সমতা ফেরানো গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি।
এই জয়ে গ্রুপ এ-২ এর দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। ২ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। আরেক ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে গ্রিস ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। জার্মানরা সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয়।
aliul / aliul
আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া
আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়
বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও
আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল
১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো
সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি
নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়
আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম
ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস
রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল