ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১১:৫০

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ও হংকংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে একটিও বল খেলা হয়নি। 

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে পাকিস্তান-হংকং ম্যাচ। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী পাকিস্তান হংকংয়ের চেয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় উঠে গেছে সেমিফাইনালে।

বৃহস্পতিবার পাকিস্তান সেমিফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার চতুর্থ কোয়ার্টার ফাইনাল শেষে।

নিশিনের পুরোটা দিন অবিরাম বৃষ্টির কারণে টসের সময় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারী বৃষ্টিতে মাঠের অধিকাংশ জায়গা কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

শীর্ষ বাছাই হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায় পাকিস্তান। হংকং তিন দলের বি গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে জায়গা পায়। এটি হতো দুই দলের তৃতীয় মুখোমুখি লড়াই। ২০২২ এশিয়া কাপ ও ২০২৩ এশিয়ান গেমসে প্রথম দুই দেখাতেই জিতেছিল পাকিস্তান।

aliul / aliul

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো

সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি

নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম

ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি

জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস

রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ