ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১১:৫২

ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রয়োজন কী ফুরিয়ে গেল? এই প্রশ্ন মনের মধ্যে এখন উঁকি দিতেই পারে। উয়েফা নেশনস লিগে পর্তুগালের স্কোয়াডে থাকলেও প্রথম দুই ম্যাচ শেষে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে তিনি ভিন্ন কারণে আলোচনায়।

ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে রোনালদোর একটি গোল তিনি অফসাইডে থাকায় বাতিল হয়েছিল। পরে একেবারে গোলমুখের সামনে গোলের সুযোগ পেয়েও পোস্টের উপর দিয়ে বল মারেন। তার হতাশা বাড়ে খেলার ২৫ মিনিট আগে বদলি হিসেবে মাঠ ছাড়ার কারণে। সিআরসেভেনকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যা দেন জর্জ জেসুস, ‘ম্যাচের পরিস্থিতি এটা দাবি করছিল। তখনও ২৫ মিনিট বাকি ছিল। রামোসের মতো চাপ তৈরি করতে পারে, এমন একজন শক্তিসম্পন্ন খেলোয়াড় আমার প্রয়োজন ছিল।’

সেই গনসালো রামোসকে গতকাল নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে রাখা হলো। দলের ২-১ গোলের জয়ে জালও খুঁজে পেলেন তিনি। প্রথম ম্যাচের পর এবারও গোল করেছেন জোয়াও ফেলিক্স। আর রোনালদো? তিনি মাঠেই নামেননি। তাকে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রেখেছিলেন জেসুস। শেষবার পর্তুগিজ তারকা এমন দিন দেখেছিলেন ২০০৮ সালের ১৫ জুন। সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছরেরও বেশি সময় আগে ইউরো গ্রুপ পর্বের ম্যাচে তাকে বেঞ্চ থেকে মাঠে নামানো হয়নি।

নরওয়ের বিপক্ষে রোনালদো কেন বেঞ্চ থেকে মাঠে নামেননি, সে বিষয়ে জেসুস বলেন, ‘আমি এমনকি তার সাথে একমত হয়েছিলাম যে সে ম্যাচের শেষ আধা ঘণ্টার জন্য মাঠে নামবে। কিন্তু ম্যাচের পরিস্থিতি সেটার দাবি করেনি। গনসালো রামোস ভালো খেলছিল, সে একটি গোল করেছিল এবং তার আরেকটি গোল বাতিল হয়েছিল। ফলে তাকে তুলে নেওয়ার সঠিক সময় এটি ছিল না। তাকে শারীরিক সুরক্ষার (বিশ্রাম দেওয়ার) জন্য নামানো হয়নি তা নয়, কারণ আমি তাকে যতক্ষণ খেলাতে চাইতাম, সে খেলার মতো শতভাগ ফিট ছিল।’

aliul / aliul

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো

সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি

নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম

ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি

জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস

রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ