ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১:১০

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। তিনি আরমান-শাহরুখ গ্রুপের অন্যতম সদস্য বলে জানা গেছে।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি কেরানীগঞ্জে দিনেদুপুরে পাটালি গ্রুপের গ‍্যাং লিডার ফরহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা এবং রায়েরবাজারে এলেক্স ইমন গ্রুপের ইমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলার আসামি সে। এছাড়া তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

এসআরবি জানায়, গ্রেপ্তারের সময় পাটালি গ্রুপের ফরহাদকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত চাপাতি, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে বিকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

aliul / aliul

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপনা নীতিমালা

চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশে জ্বালানি বহনকারী প্লেনকে আকাশসীমায় ঢুকতে দিল না পাকিস্তান

দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ-চীনের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’