আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া এই ঘটনায় এসআরবি-২ এজহার নামীয় ২ নং আসামি হাবিবুল্লাহ ওরফে রাসেলকেও গ্রেপ্তার করেছে। হামলার ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, শ্যামলী হাউজিং এলাকার ওই বাড়িতে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা বাড়ির ফটক ও বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি করে। ঘটনার পর আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এর আগে বাড়িটি দখলের চেষ্টা নিয়েও বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর আদাবর থানা পুলিশ হামলায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অন্যদিকে, এসআরবি-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম জানান, আদাবরে চাঞ্চল্যকর বাড়ি দখলের চেষ্টায় হাবিবুল্লাহ ওরফে রাসেলকে নোয়াখালীর জেলার চাটখিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদাবর থানার মামলার (মামলা নাম্বার ২১) এজহারনামীয় দুই নাম্বার আসামি।
aliul / aliul
আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপনা নীতিমালা
চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার
সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাংলাদেশে জ্বালানি বহনকারী প্লেনকে আকাশসীমায় ঢুকতে দিল না পাকিস্তান
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান