ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৩:১১

এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন আরচ্যারি। গতকাল দলীয় ৬ ইভেন্টে বিদায় হয়েছে বাংলাদেশের। আজ ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টেও বিদায় নিয়েছে বাংলাদেশের আরচ্যাররা। আগামীকাল রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের খেলা। 

কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত বিভাগে বাংলাদেশের সম্ভাবনার নাম হিমু বাছাড়। তিনি হতাশ করেছেন প্রথম রাউন্ডে বিদায় হয়ে। র‌্যাংকিং রাউন্ডে ১১ তম হওয়া কাজাখস্তানের টুটুন আন্দ্রের কাছে ১৪৬-১৪১ পয়েন্টে হারেন হিমু বাছাড়। প্রথম ও তৃতীয় সেট টাই হলেও দ্বিতীয় ও চতুর্থ সেটে পিছিয়ে পড়েন তিনি। 

নেওয়াজ আহমেদ রাকিব প্রথম রাউন্ডে ইরানের মিলাদ রশিদীকে হারান ১৪৬-১৪৫ পয়েন্টে। প্রি কোয়ার্টারে চীনের লিও জিনির কাছে ১৪৮-১৪৫ পয়েন্টে হেরে গেছেন। 

কম্পাউন্ড নারী এককে কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সেরা ৩২ এ জায়গা পান। মনি মালয়েশিয়ার নিনা বনিতার কাছে হারেন। বন্যা ইরানের গিসা বাই বর্দিকে ১৪৭-১৪৩ পয়েন্টে হারিয়ে প্রি কোয়ার্টারে উঠেন। তবে ইরানের আরেক আরচ্যার ওসকুয়ের সঙ্গে ১৪৪-১৪৩ পয়েন্টে হারেন। 

aliul / aliul

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো

সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি

নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম

ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে হারল মায়ামি

জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস

রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ