ভাঙাচোরা ভবনের ২ কক্ষে চলছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সেবা, শুরু সংস্কার
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের গুঁড়িয়ে দেওয়া ভবনের দুটি কক্ষে বসেই টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রটিতে ৫০ জন শিশুকে এমআর টিকা দেওয়া হয়েছে।
সকাল থেকেই কেন্দ্রটিতে ভাঙচুর হওয়া ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে সংস্কারকাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা। উপড়ে ফেলা গাছ, ভাঙা টিনের চালা ও কংক্রিটের স্তূপ অপসারণ করে জায়গাটি পরিষ্কার করা হচ্ছে। এছাড়া বিদ্যুতের লাইন সংস্কারের কাজও শুরু করা হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, সরকারের উদ্যোগে কেন্দ্রটির কার্যক্রম পুনরায় সচল করার কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী। তবে ভবিষ্যতে যেন কোনো দুষ্কৃতকারী হামলা চালিয়ে স্বাস্থ্যসেবা ব্যাহত করতে না পারে, সে জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, হামলায় কেন্দ্রটির ভবন, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য স্থায়ী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতি পূরণ করা গেলে গত ৫০ বছর ধরে এলাকার নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চলমান স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে।
এর আগে রোববার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দেন, সোমবার থেকেই কেন্দ্রটির সংস্কারকাজ শুরু হবে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা যাতে একদিনের জন্যও ব্যাহত না হয়, সে লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে দ্রুত সংস্কারের সব ধরনের সহযোগিতা করা হবে।
aliul / aliul
হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
কম্বোডিয়ায় বসে অনলাইন প্রতারণা, বাংলাদেশে ৩৪ লাখ টাকা আত্মসাৎ
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আইনি সেবা ডিজিটাইজেশনে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় : ইউএনডিপি
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন : ফুয়াদ
জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ
বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ
সারাদেশে অত্যাচারের উৎসব লেগে গেছে : মান্না
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ঘটনায় বায়েজিদে নারীসহ আটক ৭
চট্টগ্রামে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫