ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ঘটনায় বায়েজিদে নারীসহ আটক ৭


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৪:১২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার সময় তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন।

আটকরা হলেন— আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশের তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদ ও সুফিয়া বেগম হাটহাজারীর বড়দীঘির পাড়-খিল্লাপাড়া এলাকার বাসিন্দা। শারমিন আক্তারের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুরের তালুকদার বাড়ি এলাকায়। শারমিন বেগম নগরের অক্সিজেন-লোহারপোল এলাকায় বসবাস করেন। মোহাম্মদ সানির বাড়ি হাটহাজারীর ফতেহপুর এলাকায়। হাবিবুর রহমান বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় থাকেন। নুরুল হাকিম রাব্বির বাড়ি রাউজানের নাদিমপুর এলাকায়। বর্তমানে তিনি বায়েজিদের লোহারফুল এলাকায় বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে তিনি বায়েজিদ এলাকায় যান। সেখানে একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে। পরে একই ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়। বর্তমানে সাতজনই বায়েজিদ বোস্তামী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

aliul / aliul

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

কম্বোডিয়ায় বসে অনলাইন প্রতারণা, বাংলাদেশে ৩৪ লাখ টাকা আত্মসাৎ

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন ক‌বির

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইনি সেবা ডিজিটাইজেশনে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় : ইউএনডিপি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন : ফুয়াদ

জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ

বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ

সারাদেশে অত্যাচারের উৎসব লেগে গেছে : মান্না

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ঘটনায় বায়েজিদে নারীসহ আটক ৭

চট্টগ্রামে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

ভাঙাচোরা ভবনের ২ কক্ষে চলছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সেবা, শুরু সংস্কার