হালান্ডকে পেতে যোগাযোগ শুরু করেছে আর্সেনাল?
ম্যানচেস্টার সিটির ওপর বড় শাস্তির আশঙ্কার মধ্যে আরলিং হালান্ডকে নিয়ে দলবদলের গুঞ্জনও তুঙ্গে। তবে নরওয়ের এই তারকাকে দলে ভেড়াতে যোগাযোগ করেছে আর্সেনাল, এমন খবর ভিত্তিহীন।
ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ক্লাবটির একাধিক তারকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় সবচেয়ে বড় নামগুলোর একটি হালান্ড। এর মধ্যেই আর্সেনালসহ ইউরোপের কয়েকটি ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হালান্ডকে নিয়ে আর্সেনালের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। ‘টিমটক’-এর সূত্রের বরাতে জানানো হয়েছে, আর্সেনাল হালান্ডের বিষয়ে কোনো আলোচনা করেনি। একই সঙ্গে হালান্ডের প্রতিনিধিরাও জানিয়েছেন, লন্ডনের ক্লাবটির পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
আর্সেনাল অবশ্য ২০২৭ সালের জন্য নতুন একজন ফরোয়ার্ডের সন্ধানে রয়েছে। গত গ্রীষ্মে ভিনিসিয়ুস জুনিয়র ও হুলিয়ান আলভারেজকে পাওয়ার চেষ্টা করেও সফল হয়নি তারা। এরপরও দলটির আক্রমণভাগে আরও একজন খেলোয়াড় যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলবদল বিশ্লেষক ফাব্রিজিও রোমানো।
হালান্ডের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্য অন্য রকম। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৫ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেন। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তিতে এমন কোনো রিলিগেশন বা শাস্তি-সংক্রান্ত রিলিজ ক্লজ নেই, যার কারণে সিটি প্রিমিয়ার লিগের বাইরে চলে গেলে হালান্ড স্বয়ংক্রিয়ভাবে ক্লাব ছাড়তে পারবেন।
সিটির বিরুদ্ধে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরও এখনো কোনো শাস্তি ঘোষণা হয়নি। ক্লাবটি রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। ফলে শাস্তির ধরন ও মাত্রা চূড়ান্ত না হওয়া পর্যন্ত হালান্ডসহ সিটির তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনাও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না।
aliul / aliul
আরেকটি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন স্পেন
রোনালদোর এমন অভিজ্ঞতা ১৮ বছর পর
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ
হালান্ডকে পেতে যোগাযোগ শুরু করেছে আর্সেনাল?
আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া
আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়
বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও
আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল
১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো
সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি
নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়