ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৪:৩১

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। আর এর মধ্যেই একটি গোল হজম করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোল ব্যবধানে।

আসিয়ান কাপের এবারের আসরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে তিন গোলে হেরেছে থমাস ডুলির শিষ্যরা। তাই আজ জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছে জামাল ভূঁইয়া বাহিনী।

সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ। একাদশে ঢুকেছেন জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। আর বাদ পড়েছেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

নতুন একাদশ নিয়ে খেলতে নেমে শুরুর দিকে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বল নিয়ে বেশ কয়েকবার প্রতিপক্ষের গোলবারের দিকে ধাবিত হন সুকি-রাকিবরা। কিন্তু প্রতিবারই ডি-বক্সের সামনে গিয়ে খেই হারিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। প্রথমার্ধে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি।

অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির ফুটবল খেলে সিঙ্গাপুর। সময় অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। প্রথমার্ধে বাংলাদেশের গোলবারে মোট পাঁচটি শট নেয় সিঙ্গাপুর। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি শট। তাতে গোল এসেছে একটি।

ম্যাচের ৩৬তম মিনিটে মাঠের বামদিক থেকে আক্রমণে আসেন সিঙ্গাপুরের ফুটবলার আব্দুল্লাহ নুর। তার ক্রসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে শট মারেন স্টেয়ার্ট। বল জালে জড়িয়ে গেলেও দাঁড়িয়ে নিরব দর্শকের মতো দেখতে থাকেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এক গোলের লিড ধরে রেখেই বিরতিয়ে যায় সিঙ্গাপুর।

aliul / aliul

আরেকটি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন স্পেন

রোনালদোর এমন অভিজ্ঞতা ১৮ বছর পর

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

হালান্ডকে পেতে যোগাযোগ শুরু করেছে আর্সেনাল?

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

আরচ্যারিতে ব্যক্তিগত বিভাগেও বিদায়

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

১৮ বছর পর এমন দিন দেখলেন রোনালদো

সেমিফাইনালে যেতে পাকিস্তানকে মাঠে নামা লাগেনি

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি

নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

আইকন খেলোয়াড় হতে পারলেন না মুস্তাফিজ, যা বললেন তামিম