ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ বিকাল ৭:১২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, আমরা কারো কাছে হাত পাতি না। আমরা পরিশ্রমী মানুষ। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রয়াসকে যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বলেছিলেন আমি একজন শ্রমিক এবং এজন্য আমি গর্ববোধ করি। বিএনপি বরাবর গণতন্ত্র পুনরুদ্ধারকারী জনগণের পক্ষের দল। নেতাকর্মীরা জেল খেটেছেন। মনে রাখতে হবে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছে। এরপরও ১৭ বছর আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হয়েছে। ২৪-এ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ। আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না যেন আমাদের কমন প্রতিদ্বন্দ্বী সুযোগ না পায়। কিন্তু সে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, কোনো চাঁদাবাজির সঙ্গে আমরা জড়িত নই। প্রকৃত নেতাকর্মীরা কেউ জড়িত নয়। যে আসলে শহীদ জিয়ার কর্মী সে কখনও চাঁদাবাজ, দখলবাজ হতে পারেন না। চাঁদাবাজরা বিএনপির না।

এ সরকার সফল না বিফল তা নির্ধারণ করার সময় হয়নি, এখনও মাত্র ১০ ভাগের একভাগ সময় পার হয়েছে মাত্র বলেও মন্তব্য করেন তিনি।

aliul / aliul

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না’

জাতিসংঘে জনগণের প্রত্যাশা তুলে ধরতে পারেননি প্রধানমন্ত্রী : নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়

ধনী-ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির পর শিশুদের টিকাও লুট করেছে বিএনপি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত : ছাত্রদল নেতা আবিদ

আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর : সারজিস আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন এনসিপির দুই নেতা

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের