কার্যক্রম নিষিদ্ধ আ* লীগ, অঙ্গসংগঠনের ৮ নেতা–কর্মী চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী দলটির সভাপতি শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার প্রস্তুতির অভিযোগে দুটি কেক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, আহম্মদ হোসেন (৫৫), জাকের আহাম্মদ (৬০), জাফর আহাম্মদ (৩২), জমির উদ্দিন (২৮), রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) ও আজাদ মিয়া (১৮)।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন, যুবলীগের দুজন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চারজন নেতা-কর্মী রয়েছেন। তাদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন কর্মী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে দুটি কেক জব্দ করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঢাকা পোস্টকে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
aliul / aliul
চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই
জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব : গয়েশ্বর
কার্যক্রম নিষিদ্ধ আ* লীগ, অঙ্গসংগঠনের ৮ নেতা–কর্মী চট্টগ্রামে গ্রেপ্তার
জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না’
জাতিসংঘে জনগণের প্রত্যাশা তুলে ধরতে পারেননি প্রধানমন্ত্রী : নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়
ধনী-ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির পর শিশুদের টিকাও লুট করেছে বিএনপি
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত : ছাত্রদল নেতা আবিদ
আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ