ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বৃষ্টিতে পণ্ড শ্রীলঙ্কার খেলা, বাংলাদেশের ম্যাচ নিয়েও শঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১১:৫৩

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে একের পর এক কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গতকাল বৃষ্টিতে দুটি কোয়ার্টার ফাইনাল মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। এবার শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের ম্যাচ নিয়েও।

আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা বাংলাদেশের। তবে সেই ম্যাচও না হওয়ার সম্ভাবনা প্রবল। আজ সকালেও নাগোয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ খুব বেশি মেঘলা না থাকলেও বৃষ্টির কারণে আউটফিল্ড শুকিয়ে খেলা উপযোগী করা বেশ কঠিন।

র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে ম্যাচটি না হলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচও আবহাওয়া বা অন্য কোনো কারণে না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।

২০১০ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত এশিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৪ সালে ইনচনে রৌপ্য ও ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জেতে পুরুষ ক্রিকেট দল। এবার পূর্ণ শক্তির জাতীয় দল আসায় অন্তত ফাইনালের প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু জাপানের আবহাওয়া সেই প্রত্যাশার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ