ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার দুই বোলারের দক্ষিণ আফ্রিকা সফর শেষ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১১:৫৪

দক্ষিণ আফ্রিকায় টানা দুটি ওয়ানডে হেরেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ওয়ানডে তাদের জন্য সম্মান বাঁচানোর ম্যাচ। এর আগে দলের দুই বোলারকে নিয়ে দুঃসংবাদ শুনল তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন নাথান এলিস। সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন তিনি। জোয়েল ডেভিসেরও সফর শেষ। জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডের সময় বদলি ফিল্ডার হিসেবে নেমে হ্যামস্ট্রিং স্ট্রেইনে পড়েছেন তিনি।

এলিসের ইনজুরি অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে তাদের সেরা বোলার ছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে চার ওভার বোলিং করে ইনজুরিতে পড়েন এই ডানহাতি পেসার। বল হাতে আর ফেরেননি তিনি। দক্ষিণ আফ্রিকা ৩৬৫ রান করে সিরিজ ২-০ তে নিশ্চিত করে।

এলিস এখন দেশে ফিরে পুনর্বাসনে যাবেন। আগামী ১৩ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিট হওয়ার লড়াই করবেন তিনি। আফ্রিকা সফরে এসে তিনি দ্বিতীয় অস্ট্রেলিয়ান পেসার হিসেবে সাইড স্ট্রেইনে পড়লেন। এর আগে জিম্বাবুয়েতে দ্বিতীয় ওয়ানডেতে বিলি স্ট্যানলেক চোট পান।

তার মানে শেষ ওয়ানডের জন্য অস্ট্রেলিয়ার ফিট ফাস্ট বোলার আছেন মাত্র চার জন। প্রথম দুই ম্যাচে সাইডলাইনে থাকা প্যাট কামিন্স ফিরছেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা মিচেল স্টার্কও খেলবেন। জশ হ্যাজেলউড প্রথম দুটি ওয়ানডে খেলে বিশ্রাম নিতে পারেন। জাভিয়ের বার্টলেট তার জায়গা ধরে রাখবেন বলেই মনে হচ্ছে।

দ্বিতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে সফরে এসে কোনো ম্যাচ খেলা হয়নি ডেভিসের। নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য ফেরার আগে পুনর্বাসনে থাকবেন তিনি।

আগামীকাল পচেফস্ট্রুমে হবে শেষ ওয়ানডে। এরপর ৯, ১৮ ও ২৭ অক্টোবর তিন টেস্ট খেলবে দুই দল।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ