সমালোচনাকে ‘বুড়ো আঙুল’ দেখান আনচেলত্তি
ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলে এসে প্রত্যাশা মেটাতে পারছেন না। তার পারফরম্যান্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর সমালোচনা তো রয়েছেই। ব্রাজিল কোচ জোর দিয়ে বললেন, আগামী কোপা আমেরিকা ও ফিফা বিশ্বকাপের জন্য নতুন প্রজন্মের খেলোয়াড় গড়ে তোলার মিশনে সমালোচনার প্রভাব পড়তে দেবেন না।
গত শুক্রবার টাউন্সভিলেতে ১-১ গোলে ড্রয়ের পর সেলেসাওরা চার দিনের মধ্যে আজ দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ব্রিসবেনের ল্যাং পার্কে ম্যাচটি খেলে কলকাতায় রওনা হবে ভারতের বিপক্ষে খেলতে। গতকাল (সোমবার) সমর্থকদের জন্য উন্মুক্ত ট্রেনিং সেশন রেখেছিল ব্রাজিল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে বুধবারের রিকভারি সেশন নির্ধারণ করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সের তীব্র সমালোচনা হয়েছে ব্রাজিলে। সাবেক বিশ্বকাপ জয়ী দেনিলসন একে নতুন অধ্যায়ের শুরুতে খুবই খারাপ ছাপ হিসেবে বর্ণনা করেছেন। ধারাভাষ্যকার গালভাও বুয়েনোর মতে এটি লজ্জাজনক। হোসে ত্রাহানো তো চার বছরের জন্য চুক্তিবদ্ধ আনচেলত্তিকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন।
কুইন্সল্যান্ডে ব্রাজিলকে স্বাগত জানাতে ব্রিসবেনে অনুষ্ঠিত এক ইভেন্টে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আনচেলত্তি স্বীকার করেছেন, সেলেসাওয়ের দায়িত্ব নেওয়ার সঙ্গে উচ্চ প্রত্যাশাও যোগ হয়। অবশ্য পুরো ক্যারিয়ার জুড়ে উচ্চ প্রত্যাশাকে সঙ্গে করে নিয়ে ঘোরার কথা জানালেন ইতালিয়ান কোচ।
আনচেলত্তি বলেন, ‘কাজের সমালোচনা হওয়া ভালো। সমালোচনা ছিল এবং সবসময় থাকবে। এই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমার যে পরিকল্পনা, তাতে কোনো প্রভাব ফেলতে পারবে না এটি। ভবিষ্যৎ নিয়ে আমি যা ভাবি তাতে সমালোচনার বিন্দুমাত্র প্রভাব পড়বে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নিয়ে তার কথা, ‘আমরা আগামীকাল আবার প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আরও ভালো খেলার চেষ্টা করব। তবে এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য, বিশেষ করে সেইসব তরুণ খেলোয়াড়দের জন্য একটি সুযোগ হবে, যারা প্রথম ম্যাচে খেলেনি। কিন্তু তারা পরের ম্যাচে খেলবে।’
দল গুছিয়ে নিতে খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন আনচেলত্তি, ‘আজ আমাদের অগ্রাধিকার এটাই। আমি আমার খেলোয়াড়দের আরও ভালোভাবে জানতে চাই, যাতে আনুষ্ঠানিক প্রতিযোগিতাগুলোর জন্য দল বাছাই করার সময় আমার একটি স্পষ্ট ধারণা থাকে। আমি কোনো ভুল করতে চাই না।’
aliul / aliul
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন