ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ফ্রান্সের জয়ে ৩৪ বছর পর ফিরল যে রেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১২:০

বেলজিয়ামের  বিপক্ষে ফ্রান্সের শেষ দিকে পাওয়া জয় অন্তিম মুহূর্তে মাইকেল ওলিসের গোলের চেয়েও বেশি কিছু এনে দিয়েছে। জিনেদিন জিদান যুগের সূচনা হয়েছে চমকপ্রদ কিছু পরিসংখ্যান দিয়ে। 

ফরাসি নেটওয়ার্ক স্ট্যাটস ফুট বলছে, ২০২৬ সালে ফ্রান্সের জাতীয় দল ১১টি জয় পেয়েছে, ২০১৮ সালের ১২টি জয়ের পর এক পঞ্জিকাবর্ষে এটি সর্বোচ্চ জয়।

এই ইতিহাস গড়ার গল্পে নাম লিখেছেন মাইকেল ওলিসে। একটি গোল, একটি অ্যাসিস্ট এবং  ১৯৯২ সালে জেরার্ড হুলিয়েরের অধীনে এরিক ক্যান্টোনার পর প্রথম খেলোয়াড় হিসেবে নতুন কোচের অধীনে দলের প্রথম দুটি গোলেই সরাসরি অবদান রাখলেন তিনি।  

ফ্রান্সের সঙ্গে প্রথম ২৭ আন্তর্জাতিক ম্যাচে ওলিস ১৮ গোলে অবদান রেখেছেন, ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। ১৯৯৭ সালে ইউরি জোর্কায়েফের প্রথম ২৭ ম্যাচে ২২ গোলে অবদান রাখার পর ওলিসেই সর্বোচ্চ।

দেসিরে দুয়ে ও ব্রাডলি বারকোলাও কীর্তিমানের খাতায় নাম লিখেছেন। এই জুটিকে একসঙ্গে রেখে খেলা সাত ম্যাচের সবগুলো জিতেছে ফ্রান্স। আর রক্ষণে, ডায়োট উপামেকানোকে ছাড়া ফ্রান্স তাদের শেষ ১৪ ম্যাচে দ্বিতীয়বার ক্লিনশিট রাখল। প্রথমবার তাকে ছাড়া ফ্রান্স জিতেছিল ২০২৫ সালের ৮ জুন জার্মানির বিপক্ষে।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ