ওয়ানডে বিশ্বকাপের সূচি জানার অপেক্ষা প্রায় শেষ!
প্রায় এক বছর পর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচি ও ভেন্যু প্রকাশ করতে চলেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ১৪ দলকে নিয়ে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই প্রতিযোগিতার সূচি নিয়ে অপেক্ষা প্রায় শেষ।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার কেপ টাউনে বিশ্বকাপের সূচি প্রকাশ করবে। সরাসরি যোগ্যতা নির্ধারণ করা র্যাঙ্কিং কাটঅফের পরের দিন এই ঘোষণা আসতে চলেছে। একই সঙ্গে তাই র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দলগুলোর নামও চূড়ান্ত করা হবে।
টাইমস অব ইন্ডিয়া-র এক সাংবাদিকের সোশ্যাল মিডিয়ায় পোস্টে এই তথ্য জানা গেছে, ‘আইসিসি ও সিএসএ সম্ভবত কেপ টাউনে একটি অনুষ্ঠান করে ১ অক্টোবর ২০২৭ বিশ্বকাপের সূচি ঘোষণা করতে চলেছে, টুর্নামেন্টের প্রায় এক বছর আগে। ৩০ সেপ্টেম্বর যোগ্যতা কাটঅফের পর ১০ দল নিশ্চিত হবে।’
আগামী বছর ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ হওয়ার কথা। একটি প্রতিবেদনে জানা গেছে, এই প্রতিযোগিতার পর্দা উঠতে পারে ৫ অক্টোবর। সুতরাং বিশ্বকাপ শুরুর দিন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা কেটে যাবে সূচি ঘোষণার পর।
সূচি ঘোষণার মাধ্যমে ভক্ত-সমর্থকরা প্রত্যেক ম্যাচের ভেন্যু এবং সেমিফাইনাল ও ফাইনালের জায়গা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফাইনাল হতে চলেছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে।
স্বাগতিকদের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া ৩০ সেপ্টেম্বর আইসিসি র্যাঙ্কিং কাটঅফ পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এই দুই দল সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দল মূল পর্বের টিকিট পাবে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেই আটটি জায়গা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তাতে করে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের নাম চূড়ান্ত হওয়ার পথে।
দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের দশ নম্বরে। কাটঅফের আগে ভারতের বিপক্ষে জিতলেও শীর্ষ আটে ঢোকার কোনো সুযোগ নেই। মানে টানা তৃতীয় বিশ্বকাপে তাদেরকে বাছাইপর্ব খেলে জায়গা পেতে হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডসহ ১০টি দল বাছাইপর্বে খেলবে। শীর্ষে থাকা চার দল বিশ্বকাপের বাকি চারটি স্থান পূরণ করবে।
ইতোমধ্যে আইসিসি ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কেপ টাউন, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারহা, ইস্ট লন্ডন, পার্ল ও ব্লুমফন্টেইনকে নির্বাচিত করেছে। এছাড়া জিম্বাবুয়ের হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে হবে ম্যাচ এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু উইন্ডহক।
aliul / aliul
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন