বায়ার্নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপনে নৈশভোজ, গার্দিওলা কি ফিরছেন?
ম্যানচেস্টার সিটি ছেড়ে বেকার বসে আছেন পেপ গার্দিওলা। ইংল্যান্ডে সফলতম অধ্যায় পার করেছেন স্প্যানিশ কোচ। গত মাসেও তার ইতালির প্রধান কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলেছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানান তিনি।
তারপর গার্দিওলাকে নিয়ে সেভাবে কোনো খবর শোনা যায়নি। তবে আবারও তাকে নিয়ে খবর তৈরি হলো। বার্সার সাবেক কোচের চালচলন দেখে অনেকেই ধারণা করছেন বায়ার্ন মিউনিখে ফিরছেন তিনি।
কেন তাকে নিয়ে এমন গুঞ্জন? কারণ গত সপ্তাহে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেসের সঙ্গে তার গোপন বৈঠকের কথা শোনা গিয়েছিল। মিউনিখ ক্লাবের অভিভাবক ও পরামর্শদাতা হিসেবে এখনও দায়িত্বে থাকা হোয়েনেসও নিশ্চিত করেছেন সেই সাক্ষাতের কথা। কিন্তু সেই বৈঠকে কোচ হিসেবে তাকে ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
গার্দিওলার সঙ্গে নৈশভোজের কথা নিশ্চিত করে হোয়েনেস বিল্ড-কে বলেছেন, ‘আমাদের দেখা হয়েছে এটা সত্যি। পেপ, কার্ল হেইঞ্জ রুমেনিগে এবং আমি- আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। আমাদের সন্ধ্যাটা চমৎকার কেটেছে।
বায়ার্নের বর্তমান প্রধান কোচ ভিনসেন্ত কোম্পানিকেও মিউনিখের রেস্তোঁরায় নিমন্ত্রণ করা হয়েছিল। গার্দিওলাই সেটা চেয়েছিলেন। হোয়েনেস (সুসি) ও রুমেনিগের (মার্তিনা) স্ত্রীও ছিলেন সেই নৈশভোজে। কিন্তু স্টুটগারেট কোচদের সম্মেলন থাকায় বেলজিয়ান কোচ ছিলেন না। হোয়েনেস বললেন, ‘পরে সুযোগ পেলে আমরা ভিনসেন্ত ও পেপকে নিয়ে আমরা আনন্দের সঙ্গে আরেকটি নৈশভোজ আয়োজন করব।’
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত গার্দিওলা বায়ার্নের কোচিংয়ে ছিলেন। তিনটি লিগ শিরোপা ও দুটি কাপ ট্রফি জিতে স্প্যানিশ কোচ ম্যানসিটিতে যোগ দেন। ৫৫ বছর বয়সী গার্দিওলা গ্রীষ্মে ম্যানসিটি ছেড়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন।
aliul / aliul
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন