ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১২:৭

চলতি বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও ৪টি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশ দলের। যার মধ্যে দুটি রয়েছে দেশের মাটিতে এবং দুটি দক্ষিণ আফ্রিকায়। আর এই সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাচ্ছে বিসিবি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথাতেও তেমন ইঙ্গিত পাওয়া গেল। তিনি বলছিলেন, 'ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের যে টেস্ট সিরিজটা আছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে এগোচ্ছি।'

আসন্ন আফগান টেস্টে নতুন কয়েকজনকে দেখতে চায় বোর্ড জানালেন বাশার, ' একটা প্রশ্ন যে, পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব কি না... মনে হয় না। কারণ আমরা আফগানিস্তান টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজকে খুব সিরিয়াসলি নিচ্ছি। আমার মনে হয় আমরা একটি ভালো মোমেন্টামে আছি, সেই মোমেন্টামটা আমরা আসলে নষ্ট করতে চাই না। আমরা অবশ্যই ৩/৪ জন প্লেয়ারকে দেখার চেষ্টা করব, বাট আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে কিন্তু ম্যাচ কীভাবে জিতব।'

এদিকে দলের বেঞ্চের স্ট্রেন্থ নিয়েও খুশি বাশার, 'দেখুন, আমাদের দল যখন অস্ট্রেলিয়া গেছে নাহিদ তখন খুব ভালো করছে কিন্তু সে খেলতে পারেনি, শরিফুল খেলতে পারেনি। বাট উই বোল্ড আউট অস্ট্রেলিয়া। সুতরাং এটা জন্য আমাদের ভালো জিনিস যে আমাদের বেঞ্চ খুবই স্ট্রং।'

 

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ