ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কী বলেছিলেন ইয়ামাল?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:৩৬

ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই ম্যাচ শেষে লিওনেল মেসির সঙ্গে আবেগঘন এক মুহূর্তে দেখা গিয়েছিল লামিনে ইয়ামালকে। এবার সেই সাক্ষাতের কথা প্রকাশ করেছেন স্পেনের তরুণ তারকা।

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে জয় পায় স্পেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপজয়ী হন ইয়ামাল। অন্যদিকে ৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে হতাশার মধ্য দিয়ে। ম্যাচ শেষে স্পেনের উচ্ছ্বাসের মাঝেও ইয়ামাল মেসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন।

‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ফুটবলের জন্য তুমি যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।’

মেসির সঙ্গে ইয়ামালের সম্পর্ক নিয়ে আরেকটি আলোচিত বিষয় হলো বহু বছর আগের সেই ছবি, যেখানে শিশুবয়সী ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনকে ঘিরে তুলনা শুরু হয়।


ইয়ামাল জানান, শুরুতে তিনি ছবিটি প্রকাশ্যে রাখতে চাননি। তার বাবা ফেসবুকে ছবিটি পোস্ট করলে সেটি সরিয়ে দিতে বলেছিলেন তিনি। কারণ, তার ভয় ছিল- মানুষ তাকে নিজের পরিচয়ে দেখার বদলে সবসময় মেসির সঙ্গে তুলনা করবে। ইয়ামাল বলেন, ‘আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়। আমি শুধু নিজের জায়গায় যতটা দূর যেতে পারি, যেতে চেয়েছিলাম।’

aliul / aliul

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল

তুরস্ককে উড়িয়ে নেশন্স লিগে প্রথম জয় ইতালির

বরখাস্ত হলেন অ্যাস্টন ভিলার কোচ

এশিয়ান গেমসে বাংলাদেশ কেন গাইছে ‘রেইন রেইন, গো অ্যাওয়ে’

৭ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত

মেসি-রোনালদো : দুই কিংবদন্তির দুই ভিন্ন পরিণতি

রিকার্ভেও বিদায়, আরচ্যারিতে পদকশূন্য বাংলাদেশ

১০ বছর আগে ভারতে গিয়ে কেমন খেলেছিলেন ভিনিসিয়ুস?

ম্যানসিটির শিরোপা কেড়ে নেওয়া হলে চ্যাম্পিয়ন ম্যানইউ, কী ভাবছেন রুনি?

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কী বলেছিলেন ইয়ামাল?

চূড়ান্ত সেমিফাইনালের সূচি, ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ কি ফাইনালে উঠবে?

৩০ বছর পর সেই ওয়েম্বলিতে ফিরছে চেক প্রজাতন্ত্র