ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ১১:৫৬

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে জয়ের দিন দ্বিতীয় মিনিটেই বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে এগিয়ে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। এবার ক্রোয়েশিয়াকে পেয়েও একই দৃশ্যের পুনরাবৃত্তি করলেন। এই ম্যাচে অবশ্য আরও প্রাণবন্ত ইয়ামাল। তার জোড়া গোল ও এক অ্যাসিস্টে লুকা মদ্রিচের ক্রোয়াট বাহিনী ৪-১ গোলে উড়ে গেছে।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ঘরের মাঠ সেভিয়ায় ক্রোয়েশিয়াকে আতিথ্য দিতে নেমে স্প্যানিশরা পুরোদমে দাপট দেখিয়েছে। ৬৪ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের লক্ষ্যে তাদের শট ছিল ৭টি। বিপরীতে সফরকারীরা মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে। স্পেনের হয়ে ইয়ামালের জোড়া গোল ছাড়াও স্কোরশিটে একবার করে নাম লেখিয়েছেন মার্ক পিউবিল ও নিকো উইলিয়ামস। বিপরীতে ক্রোয়াটদের হয়ে ব্যবধান কমান ডিওন ড্রেনা বেলজো।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই অ্যালেক্স বায়েনার বাড়ানো বল ফারমিন লোপেজ ছেড়ে দিলে একই লাইনে থাকা ইয়ামাল নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে জালা কাঁপান। মিনিট খানেক পর বায়েনার নিচু শট ঠেকিয়েছেন ক্রোয়াট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ২০ মিনিটে পাউ কুবারসির বুলেট গতির শট যায় গোলপোস্টের একটু বাইরে দিয়ে। ধারার বিপরীতে আক্রমণে উঠে ২৮ মিনিটে ইভান পেরিসিচের ক্রসে বক্সে ডিওন বেলজো জোরালো হেডে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন।

স্পেন আবারও লিড পেতে সময় লাগেনি। তিন মিনিটের মাথায় ইয়ামালের দারুণ এক ক্রস বক্সে লাফিয়ে পিউবিল হেডে জালে জড়ান। যা জাতীয় দলে এই ২৩ বছর বয়সী ডিফেন্ডারের প্রথম গোল। বিরতির আগমুহূর্তে লোপেজের বাঁ পায়ের শট গোলপোস্টে লেগে ফেরে। ম্যাচজুড়ে তরুণ এই ফরোয়ার্ডের বেশ কয়েকটি প্রচেষ্টাই নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। তবে ২-১ ব্যবধানে বিরতিতে যেতে বেগ পেতে হয়নি স্প্যানিশদের।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের জোর চালাতে থাকে স্বাগতিকরা। ৬৩ মিনিটে ইয়ামাল অসাধারণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। পেদ্রির রক্ষণচেরা পাস বক্সে নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষকের সঙ্গে দূরত্ব কমিয়ে কাছের পোস্টে বল জড়িয়ে ভালোভাবেই ফাঁকি দিয়েছেন। এ নিয়ে জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে ১০ গোল ও ১২ অ্যাসিস্ট হয়ে গেল বার্সেলোনার এই ১৯ বছর বয়সী তারকার।

৭৯ মিনিটে পেদ্রির জোরালো শট পরাস্ত করেন ক্রোয়াট গোলরক্ষক। বদলি নামা নিকো উইলিয়ামস ৮৯তম মিনিটে ক্রোয়াটদের কফিনে চতুর্থ পেরেক ঠুকেছেন। আরেক বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর পাস নিয়ে বক্সে ঢুকে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান। ফলে ৪-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় রেকর্ড টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকা স্পেন। উয়েফা নেশন্স লিগের ৩ নম্বর গ্রুপে ৩ ম্যাচে সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে এবং দুইয়ে ইংল্যান্ড।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ