ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

টুখেলের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত ট্রেন্ট আলেক্সান্ডার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ১২:৪

উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-০ গোলের জয়ের রাতে ইংলিশ কোচ থমাস টুখেলকে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ২০২৪ সালের অক্টোবরের পর ইংল্যান্ডের হয়ে প্রথমবার মূল একাদশে নেমেই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচ রাঙালেন ২৭ বছর বয়সী এই রাইট-ব্যাক।

লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আর্নল্ডকে লখেল যুগে এতদিন একপ্রকার অবহেলিতই থাকতে হয়েছে। কিন্তু প্রাগে অ্যান্থনি গর্ডনের গোলের পেছনে তার বিশ্বমানের ক্রসটি আবারও প্রমাণ করল কেন তিনি অনন্য। বিরতির ঠিক পরেই ৭০ গজ পথ দৌড়ে গিয়ে বলের দখল নেন এবং তিনজন চেক ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে অবিশ্বাস্য এক ক্রস বাড়ান, যা থেকে সহজেই হেডে গোল করেন গর্ডন।

ম্যাচ শেষে ইংল্যান্ড কোচ টুকেল প্রশংসায় ভাসিয়েছেন এই ডিফেন্ডারকে। তিনি বলেন, ‘আর্নল্ড অসাধারণ খেলেছে। ওর অ্যাসিস্ট এক কথায় চমৎকার। অনুশীলনে ওর মনোভাব ও পেশাদারিত্ব ছিল শীর্ষ পর্যায়ের।”

গর্ডনও আর্নল্ডের পাসের দক্ষতার প্রশংসা করে জানান, আর্নল্ডের মতো খেলোয়াড়দের এমন সাহসিকতা ও নিখুঁত টেকনিক থাকে যা যেকোনো দলের আক্রমণকে বিপজ্জনক করে তোলে।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ