ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

১১৫ অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত ম্যানসিটি, জবাবে যা বলল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ১২:৫

আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছিল, আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। তোলপাড় ফেলে দেওয়া সেই খবরে তখনই তাদের সম্ভাব্য শাস্তি নিয়েও আলোচনা শুরু হয়। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ আনুষ্ঠানিকভাবে সবকটি অভিযোগে সিটিকে দোষী ঘোষণা করল। যা শুনে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং একটি স্বাধীন কমিশনের কাছে বিষয়টি পাঠানো হয়। এসব অভিযোগ ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়েছিল। গতকাল কমিশন জানিয়েছে, ওই সময় কৃত্রিমভাবে ক্লাবের আয় বাড়াতে ও খরচ কমিয়ে দেখাতে বিভিন্ন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ‘প্রতারণামূলক চুক্তি’ করেছিল সিটি।

স্বাধীন কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদনের একটি সম্পাদিত সংস্করণ প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ। সেখানে বলা হয়, অভিযোগগুলো ‘চারটি প্রধান ক্যাটাগরিতে শতাধিক নিয়ম লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত।’ প্রিমিয়ার লিগের তদন্তে অসহযোগিতা সংক্রান্ত মাত্র একটি অভিযোগ ছাড়া বাকি সবকটি অভিযোগেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করেছে কমিশন। ভুয়া বাণিজ্যিক চুক্তিগুলোকে প্রায় ৮৩ কোটি ৬৯ লাখ পাউন্ডের এক ‘ছদ্মবেশী অর্থায়ন পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এদিকে, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ম্যানচেস্টার সিটি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে কমিশনের মতামতকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে নিজেদের নির্দোষ দাবি করেছে। একইসঙ্গে আপিল করবে বলেও জানিয়েছে ইতিহাদের ক্লাবটি। বিবৃতিতে সিটি বলছে, ‘আজ প্রকাশিত প্রিমিয়ার লিগ কমিশনের মতামতের বিষয়ে ম্যানচেস্টার সিটি হতাশ ও বিস্মিত। প্রিমিয়ার লিগের আনা অভিযোগগুলোর ক্ষেত্রে ক্লাবটি পুরোপুরি নির্দোষ এবং এই মামলার বিষয়ে ক্লাবের অবস্থানের পক্ষে অকাট্য ও বিস্তারিত প্রমাণাদি রয়েছে।’

‘ফলে ক্লাবটি যেকোনো উপযুক্ত নিয়ন্ত্রক ও আইনি ফোরামে অবিচল থাকবে এবং প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করবে। প্রিমিয়ার লিগের প্রক্রিয়াটি এখনও চলমান এবং এর গুরুত্বপূর্ণ কিছু অংশ এখনও সম্পন্ন হয়নি। ম্যানচেস্টার সিটি এখন আপিলের পথ বেছে নেবে, কারণ এই মতামতে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে স্পষ্ট ও বস্তুগত ভুল রয়েছে এবং এটি ত্রুটিপূর্ণ’, আরও জানিয়েছে ম্যানসিটি।

aliul / aliul

ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন

এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের

পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি

দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক

অবশেষে ভারতের জার্সিতে আকিব নবির অভিষেক

ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

নরওয়ে ম্যাচে নামাননি কোচ, এবার অনুশীলন না করে হোটেলে ফিরলেন রোনালদো

মৌসুম শেষে অবসর নিচ্ছেন জিরুদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

বৃষ্টি কাটিয়ে রোদ, কাল সেমিফাইনাল নিয়ে স্বস্তির আশা রাব্বির

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি

১১৫ অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত ম্যানসিটি, জবাবে যা বলল