বৃষ্টি কাটিয়ে রোদ, কাল সেমিফাইনাল নিয়ে স্বস্তির আশা রাব্বির
এশিয়ান গেমস ছাপিয়ে আলোচনায় ছিল বৃষ্টি। একের পর এক ম্যাচ ভেসে যাওয়ায় প্রশ্ন উঠেছিল, কাল বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল আদৌ মাঠে গড়াবে তো? নাগোয়ার আবহাওয়ায় আজ অবশ্য এসেছে স্বস্তির বার্তা। সকালে আকাশে উঠেছে রোদ, করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে করোগি স্পোর্টস পার্কের ক্রিকেট মাঠ এখনো পুরোপুরি শুকায়নি।
বৃষ্টির কারণে পুরুষ ক্রিকেটের চারটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। ফলে কালকের সেমিফাইনাল নিয়ে শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। তবে আজকের রোদ দেখে আশাবাদী বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। জাপানে আসার পর আজই প্রথম রোদের দেখা পেয়েছেন তারা। মাঠে অনুশীলন করতে পেরে স্বস্তিও মিলেছে রাব্বির কণ্ঠে।
‘জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এ রকম থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।’
বৃষ্টির কারণে জাপানে এসে সেভাবে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। অথচ প্রস্তুতি ও ফোকাস ধরে রাখতে নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ। রাব্বি জানালেন, মাঠের অনুশীলন না হলেও নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন তারা। ‘প্র্যাকটিস সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি।’
এর মধ্যে অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হচ্ছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো জাপানে কোনো ম্যাচ খেলতে পারেনি। ক্রিকেটে উইকেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজ অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির মনে হয়েছে, সেটি ভালোই আছে। ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’
সেমিফানইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাঠালেও পাকিস্তান পূর্ণাঙ্গ জাতীয় দল দেয়নি। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না রাব্বি। ‘নড়বড়ে দল বলব না। তারাও ভালো দল, আমরা নিজেদের সেরাটা খেলতে চাই। যারা ভালো খেলবে, তারাই জিতবে। পরিকল্পনা তো সব ম্যাচ নিয়েই থাকে। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই নামব।’
পাকিস্তানকে হারাতে পারলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে ব্রোঞ্জের জন্য লড়তে হবে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে খেলবে। পাকিস্তান পূর্ণ শক্তির দল না হলেও দলে কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছেন।
বাংলাদেশ গত এশিয়ান গেমসে হাংজুতে জিতেছিল ব্রোঞ্জ পদক। সেই পদক জয়ের নায়ক ছিলেন ইয়াসির আলী রাব্বি। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে পদক এনে দিয়েছিলেন তিনি। এবারও তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাব্বির ব্যাটের দিকে থাকবে বাড়তি নজর।
aliul / aliul
ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন
এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের
পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি
দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক
অবশেষে ভারতের জার্সিতে আকিব নবির অভিষেক
ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার
সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!
নরওয়ে ম্যাচে নামাননি কোচ, এবার অনুশীলন না করে হোটেলে ফিরলেন রোনালদো
মৌসুম শেষে অবসর নিচ্ছেন জিরুদ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক
বৃষ্টি কাটিয়ে রোদ, কাল সেমিফাইনাল নিয়ে স্বস্তির আশা রাব্বির
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি