ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ১২:৯

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮ বছর বয়সী এই তারকা দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। পেশাদার ফুটবলে তিনি বর্তমানে মেজর লিগ সকারের ক্লাবে খেলার পাশাপাশি মার্কিন দলের রক্ষণভাগের প্রধান ভরসা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন টিম রিম। এই সময়ের মধ্যে তিনি দলকে দুইটি কনকাকাফ নেশনস লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজ দেশে আয়োজিত ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্রের অধিনায়কত্ব করেন, যেখানে তার নেতৃত্বে দল নকআউট পর্বে বা ১৬ দলের পর্বে পৌঁছায় এবং বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়।

নিজের জন্মস্থান মিসৌরির সেন্ট লুইসে চিলির বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবসরের কথা নিশ্চিত করেন রিম। অবসরের ঘোষণা দিয়ে সাবেক ফুলহ্যাম ও বোল্টন ওয়ান্ডারার্স এই তারকা বলেন, ‘১৬ বছর ধরে কোনো একটি বিশেষ যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। তবে এবার জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।’

রিমের অবসরের দিনে প্রীতি ম্যাচে চিলিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় দল থেকে রিমের এই বিদায় মার্কিন ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ