মৌসুম শেষে অবসর নিচ্ছেন জিরুদ
ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা লিভিয়ের জিরুদ। ৪০ বছরে পা দেওয়া এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই খুব সম্ভবত পেশাদার ফুটবলকে বিদায় বলবেন। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও একসময় ছিল তার দখলে। তবে চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে জিরুদ বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, খুব সম্ভবত এটাই আমার শেষ মৌসুম।
তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলেও জানিয়েছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘এ কারণেই আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’
ফ্রান্সের হয়ে জিরুদের ক্যারিয়ার ছিল দারুণ সাফল্যে ভরা। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছিলেন জিরুদ। পরে চলতি বছর তার সেই রেকর্ড ছাড়িয়ে যান এমবাপ্পে।
ক্লাব ফুটবলেও কম সাফল্য নেই জিরুদের। ফ্রান্সে মন্টপেলিয়ের হয়ে এবং ইতালিতে এসি মিলানের হয়ে জিতেছেন লিগ শিরোপা। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে চেলসির হয়ে। ২০২১ সালে ইংলিশ ক্লাবটির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। এ ছাড়া এফএ কাপও জিতেছেন চারবার। এর মধ্যে তিনবারই আর্সেনালের জার্সিতে।
aliul / aliul
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন