বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ৷ এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানাই বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷
দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় প্রসিডিং শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা আমলে নেবো না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বলেন, দুর্বৃত্ত তো দুর্বৃত্তই। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ ফোনের সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছে, গ্রেফতার করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আইনের নিয়ম অনুযায়ী যে–কোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্ত করে মামলা রেজিস্টার করতে হয়, তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যাবে। ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্যের বিচার করবে জনগণ। নির্মোহভাবে তদন্ত চলছে এবং জড়িত সবাইকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটার বিচার জনগণই করবে৷ এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানাই৷
মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিক যোগাযোগ সম্পন্ন করেননি, এটি একটি সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।
aliul / aliul
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম
চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই
জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব : গয়েশ্বর
কার্যক্রম নিষিদ্ধ আ* লীগ, অঙ্গসংগঠনের ৮ নেতা–কর্মী চট্টগ্রামে গ্রেপ্তার
জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না’