ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ম্যাচেই চোট পেয়েছিলেন রাফিনহা। তাই ভারতের বিপক্ষে ব্রাজিলের পরের প্রীতি ম্যাচে খেলতে পারছেন না বার্সেলোনার এই তারকা। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। ফলে শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের দিনে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনহা। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার জায়গায় নামানো হয় এন্দ্রিককে। ম্যাচের পর পরীক্ষায় রাফিনহার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বুধবার জানায়, পরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ধরা পড়েছে। সতর্কতা হিসেবে রাফিনহাকে জাতীয় দল থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন করে কাউকে দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি।
রাফিনহাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনার পর তাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চোটের কারণে গত মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনহা। ডান উরুর চারটি পৃথক চোটে মোট ১৫০ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
aliul / aliul
ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন
এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের
পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি
দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক
অবশেষে ভারতের জার্সিতে আকিব নবির অভিষেক
ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার
সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!
নরওয়ে ম্যাচে নামাননি কোচ, এবার অনুশীলন না করে হোটেলে ফিরলেন রোনালদো
মৌসুম শেষে অবসর নিচ্ছেন জিরুদ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক
বৃষ্টি কাটিয়ে রোদ, কাল সেমিফাইনাল নিয়ে স্বস্তির আশা রাব্বির
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি