ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ দুপুর ৪:৩৬

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ব্যবসা ও আতিথেয়তা খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং JBCCI সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করা হয়েছে।
‎২৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। JBCCI-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. তারেক রাফি ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল কাজুইকি কাটাওকা সেক্রেটারি জেনারেল মারিয়া হাওলাদার এবং পরিচালনা পর্ষদের সদস্যরা। অন্যদিকে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাস্টার ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস মার্কেটিং ডিরেক্টর এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।
‎এই সমঝোতা স্মারকের মাধ্যমে JBCCI সদস্যরা ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে বিশেষ আতিথেয়তা সুবিধা ও সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে করপোরেট অনুষ্ঠান ব্যবসায়িক বৈঠক নেটওয়ার্কিং কার্যক্রম এবং পেশাগত যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।
‎অনুষ্ঠানে JBCCI সভাপতি মোঃ তারেক রাফি ভূঁইয়া বলেন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আতিথেয়তা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাণিজ্য বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন এই অংশীদারত্ব জাপানি ও বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং JBCCI সদস্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
‎ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের প্রতিনিধিরাও এই অংশীদারত্বকে স্বাগত জানান। তারা JBCCI সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য উন্নতমানের আতিথেয়তা সেবা এবং বিশেষায়িত সুবিধা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
‎অনুষ্ঠান শেষে এক নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়। সেখানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন এবং জাপান ও বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎JBCCI সম্পর্কে
‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI) হলো একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠন যা জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে। সংগঠনটি দুই দেশের ব্যবসায়ী বিনিয়োগকারী ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
‎ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট সম্পর্কে
‎ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট একটি আন্তর্জাতিক মানের হোটেল যেখানে আধুনিক আবাসন ব্যবস্থা উন্নতমানের খাবার সভা-সম্মেলনের সুবিধা এবং করপোরেট সেবা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের করপোরেট ও পর্যটন খাতের বিকাশে অবদান রাখার পাশাপাশি অতিথিদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এমএসএম / এমএসএম

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত

১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়

রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ

গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক

নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের

কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন