ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে যশোরে প্রান্তিক কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি। গত ১৪ নভেম্বর ২০২৬ শনিবার বিকেল ৫টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে ন্যাশনাল ব্যাংক পিএলসি এই ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথম পর্যায়ে একশ জন প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রমে জামানতবিহীন ও স্বল্পসুদে কৃষকদের মাঝে ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের আর্থিক ও সামাজিক মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য।
ন্যাশনাল ব্যাংক পিএলসি খুলনা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক- ইনচার্জ মেশকাত-উল-আনোয়ার খান। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির মাঝে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আবর্তনযোগ্য দশ হাজার কোটি টাকা কৃষকদের মাঝে ঋণ সুবিধা হিসেবে দেওয়া হবে।
ন্যাশনাল ব্যাংক খুলনা অঞ্চলের অধীনে যশোর জেলাসহ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, নড়াইল এবং ঝিনাইদহ জেলার ২৩টি শাখা ও ৯টি উপশাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত
১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ
গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন
টেকনাফে ১০ কোটি টাকার দুই লাখ পিস ইয়াবাসহ বোট ও দুই পাচারকারী আটক
নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের
কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন
Link Copied