এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের
রেকর্ড ৫৫তম সেঞ্চুরিতে আইসিসি র্যাঙ্কিংয়ের পুরুষ ওয়ানডে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন বিরাট কোহলি। ভারতের অধিনায়ক শুবমান গিলের ঠিক পেছনে তিনি।
৮৮ বলে ৯ ছক্কায় ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জেতাতে রাখেন বড় অবদান। তাতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের খুব কাছে তিনি। গিলের রেটিং পয়েন্ট ৮১৬, কোহলির ৭৯৬। একই ম্যাচে গিলও দশম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন। এই দুজনের পরে আছেন ড্যারিল মিচেল (৭৯৪) ও রোহিত শর্মা (৭১৯)।
একই দিনে সেঞ্চুরি হয়েছিল রেকর্ড ছয়টি। টেম্বা বাভুমা, ডেভিড মিলার, জাস্টিন গ্রিভস ও টম ব্যান্টন তিন অঙ্কের ঘরে পৌঁছান।
এই ম্যাচের ঠিক আগে শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা ফেরায়। এই সিরিজ থেকে সবচেয়ে বড় অর্জন কুশল মেন্ডিসের। ১০০ বলে ১২১ রান তাকে তিন ধাপ সামনে নিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম অবস্থানে রেখেছে।
শীর্ষ দশে কেবল একজন ইংল্যান্ড ব্যাটার। নবম স্থানে জো রুট। অধিনায়ক হ্যারি ব্রুক শেষ ওয়ানডেতে ৭৭ রান করে এক ধাপ এগিয়ে ১১তম। ম্যাচটি ইংল্যান্ড ২২৩ রানে জিতেছে।
বাভুমা ১০ ধাপ লাফিয়ে ৩২তম, মিলার ৪১তম। ১০৫ বলে ১২৬ রান করে ব্যান্টন ৩৩৩ ধাপ লাফ দিয়েছেন। ১০ ওয়ানডে শেষে এখন তিনি ৮৩ নম্বরে।
বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ তিন ধাপ এগিয়ে তৃতীয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে ২ ও ২০ রানে চার উইকেট নেন তিনি। ভারতের স্পিনার কুলদীপ যাদব ওয়ানডেতে ফিরে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। তাতে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে তিনি।
জশ হ্যাজেলউড প্রথম দুই ওয়ানডেতে চার উইকেট নিয়ে সেরা দশে ফিরেছেন। পাঁচ ধাপ লাফ দিয়ে দশে তিনি।
aliul / aliul
ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন
এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের
পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি
দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক
অবশেষে ভারতের জার্সিতে আকিব নবির অভিষেক
ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না রাফিনহার
সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!
নরওয়ে ম্যাচে নামাননি কোচ, এবার অনুশীলন না করে হোটেলে ফিরলেন রোনালদো
মৌসুম শেষে অবসর নিচ্ছেন জিরুদ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক
বৃষ্টি কাটিয়ে রোদ, কাল সেমিফাইনাল নিয়ে স্বস্তির আশা রাব্বির
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি