পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
দলীয় ২১ রানেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। তানজিদ ৭, লিটন ২ ও ইমন করেন ১ রান।
এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করে ফিরলে আরও বিপাকে পড়ে বাংলাদেশ।
তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই করেন তাওহীদ হৃদয়। ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন করেন ১৬ বলে ১১ রান। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
অতিরিক্ত থেকে বাংলাদেশ পায় ১৯ রান, যার ১৫টিই আসে ওয়াইড থেকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১১ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল সুফিয়ান মুকিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আরাফাত মিনহাজ ৩ ওভারে ২টি উইকেট শিকার করেন। ১১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেয় বাংলাদেশ। দলীয় ৬ রানে সাহিবজাদা ফারহানকে ১ রানে ফেরান মাহেদী। ১৬ রানের মাথায় সাদাকাতকে ১৫ রানে আউট করেন নাসুম আহমেদ।
এরপর সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন। ওসমান খানও ৯ বলে ১৪ রান করে রিশাদ হোসেনের বলে আউট হলে ৫৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন, তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে আব্দুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।
১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলংকা ও ভারত ম্যাচের বিজয়ী দল।
Aminur / Aminur
এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো?
৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান
৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
বাংলাদেশের হারের পরেও ঔদ্ধত্যপূর্ণ লিটন, দিলেন অজুহাত
কোন পরিস্থিতিতে জাতীয় দল ছাড়লেন রোনালদো, জানালেন পর্তুগিজ কোচ
কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্থিরতার মাঝেই স্থায়ীভাবে পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো
পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন
এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের