ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অস্থিরতার মাঝেই স্থায়ীভাবে পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ১২:২৫

উয়েফা নেশন্স লিগে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নামাননি কোচ জর্জ জেসুস। এরই মাঝে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন না করেই হোটেলে ফিরে গেছেন সিআরসেভেন। 

হঠাৎ ক্যাম্প ত্যাগ করায় ৪১ বছর বয়সী এই কিংবদন্তির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর জল্পনা এখন নতুন করে দানা বেঁধেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার আরও বলেন, ‘সময়মতো আমি সব পর্তুগিজকে জাতীয় দল থেকে সরে যাওয়ার কারণ সত্যি করে জানাব। এই দলের প্রতি আমি সব সময়ই নিবেদিত ছিলাম।’

চলমান লিগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। ওই ম্যাচে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর নরওয়ের বিপক্ষে ২–১ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন রোনালদো। দীর্ঘ ১৮ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হন সিআরসেভেন। 

অপরদিকে ম্যাচে রোনালদোর অনুপস্থিতি নিয়ে আলোচনার মধ্যেই দল পরিচালনায় নিজের কঠোর অবস্থানের কথা জানান কোচ জর্জে জেসুস। 

এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা কোচেরই এবং কোনো ফুটবলার সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। 

কাউকে কতক্ষণ খেলানো হবে বা আদৌ খেলানো হবে কি না, তা সম্পূর্ণ তার (কোচ) ওপর নির্ভর করে বলেও জানান তিনি।

রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি

রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি। রোনালদোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির সমাধান করতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবর। 

যে কারণে সুইডেনে থাকা পর্তুগাল দলের কাছে ছুটে যাচ্ছেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। যদিও (বুধবার) আজোরেসে জিব্রাল্টারের বিপক্ষে পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের ম্যাচ দেখার কথা ছিল তার। 

হঠাৎ সফরসূচি পাল্টানো প্রসঙ্গে ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’ বলছে, প্রোয়েন্সা আজোরেসের সফর পুরোপুরি বাতিল করে সরাসরি কোপেনহেগেনের উদ্দেশে রওনা হচ্ছেন। সেখান থেকে মালমো গিয়ে জেসুস ও রোনালদোর সঙ্গে জরুরি বৈঠকে বসবেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি।

aliul / aliul

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি

সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো?

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন

বাংলাদেশের হারের পরেও ঔদ্ধত্যপূর্ণ লিটন, দিলেন অজুহাত

কোন পরিস্থিতিতে জাতীয় দল ছাড়লেন রোনালদো, জানালেন পর্তুগিজ কোচ

কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্থিরতার মাঝেই স্থায়ীভাবে পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন

এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের

পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি