ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ৪:২২

এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ। প্রতিবার কোনো টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে বড় স্বপ্ন আর প্রত্যাশার কোনো কমতি থাকে না বাংলাদেশের। কোচ-অধিনায়কেরাও আশার কথা শোনান। চলমান এশিয়ান গেমস খেলতে দেশে ছাড়ার আগে বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বাদ যাননি। 

বৃষ্টির বাগড়ায় কোয়ার্টার ফাইনাল না খেলেই ‘অটো’ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। শেষ চারে পাকিস্তানকে হারালেই একটা পদক নিশ্চিত হতো। কিন্তু পাকিস্তানের দ্বিতীয় সারির দলের বিপক্ষে খেলতে নেমে মুখ থুবড়ে পড়েছে টাইগার ক্রিকেটাররা। এই হারের ফলে সোনা কিংবা রুপা জেতার সুযোগ থাকছে না লিটন দাসের দলের। তবে এখনো ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে। 

দেশ ছাড়ার আগে কোচ সালাউদ্দিন চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার কথা শুনিয়েছিলেন। সেটা হলো না এখন প্রশ্ন ব্রোঞ্জ জিততে পারবে তো! সে সময় সালাউদ্দিন বলেছিলেন, 'আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সবসময় হয় না। আমি মনে করি এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যাতে আমরা ভালো করি।'

'আমি আশাবাদী আমরা ভালো করব। দেখুন-যেহেতু খেলাধুলা করতে আসছি এখানে চ্যাম্পিয়ন চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা আশা করব ছেলে-মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসব।'

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও বলেছিলেন, 'অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসে মজা হলো গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার টার্গেট সেরা হওয়া।' 

প্রসঙ্গত, সেমির লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে বাংলাদেশ ১১১ রান করেছিল। নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের উইকেট স্লো। সেখানে বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্যটা কঠিন হবে বলেই মনে হচ্ছিল। তবে কে জানতো মুস্তাফিজুর রহমান এমন বাজে দিন পার করবেন! তার ২ ওভারে ৪১ রান নিয়েছে পাকিস্তান। ফলে নির্ধারিত ওভারের ৯ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই তারা জয়ের বন্দরে পৌঁছে গেছে।

বাংলাদেশের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে এখনও পদক জেতার সুযোগ রয়েছে। আগামী ৩ অক্টোবর সকালে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিটন দাসের দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 

aliul / aliul

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি

সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো?

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন

বাংলাদেশের হারের পরেও ঔদ্ধত্যপূর্ণ লিটন, দিলেন অজুহাত

কোন পরিস্থিতিতে জাতীয় দল ছাড়লেন রোনালদো, জানালেন পর্তুগিজ কোচ

কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্থিরতার মাঝেই স্থায়ীভাবে পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন

এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের

পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি