দোহারে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু
ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার কারনে মারজানা (০৫) নামে এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিশুটির পরিবার ও বিক্ষুদ্ধ এলাকাবাসী।
মারজানা(৫) উপজেলার পৌরসভার চর লটাখোলা এলাকার মো.ইউনুসের মেয়ে।পারিবারিক সূত্র ও বিক্ষুদ্ধরা জানায়, মঙ্গলবার বিকেলে দিকে প্রচন্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারজানাকে ভর্তি করেন তার পরিবার। এসময় ডিউটিরত চিকিৎসক চিকিৎসাপত্র দেয়। সে অনুযায়ী ওষুধ চলতে থাকে। কিছুক্ষন পর শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) শিউলি আক্তারকে খুঁজতে থাকেন মারজানার বাবা ইউনুস। অনেক খোঁজাখুজি করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি তাকে।
এসময় উপায়ন্তর উপায় না পেয়ে ওই চিকিৎসককে জরুরী বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে একাধিকবার তার মুঠোফোনে কল করলেও রিসিভ করেননি বলে অভিযোগ করেন মারজানার বাবা ইউনুস। পরে এর কিছুক্ষণ পর তার মেয়ে মারজানা মারা যায় বলেন ইউনুস জানান।
সরকারী রুটিন অনুযায়ী ডিউটি ডাক্তার বা চিকিৎসকের দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে অবস্থানের কথা। খোঁজ নিয়ে জানা যায়, গতমঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে একটি পাইভেট হাসপাতালে অপারেশনের দায়িত্ব পালন করছিলেন। মারজানার বাবাসহ এলাকাবাসী পরে মৃত মেয়েকে কোলে নিয়ে রাস্তায় নেমে চিৎকার করেন এবং চিকিৎসকের শাস্তির দাবি জানান। সেসময় মারজানার বাবার সাথে চর লটাখোলা এলাকার প্রায় শতাধিক মানুষ জয়পাড়া থানার মোড় থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে রাখেন। এসময় আধাঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো.জসিম উদ্দিন জানান, এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটির মাধ্যমে ডাক্তারের বিষয় ও চিকিৎসার বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে। চিকিৎসকের অবহেলা ও ভূল চিকিৎসার প্রমাণ পেলে চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনার বিষয়ে জানতে ডাঃ শিউলি আক্তারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে দোহার থানার সেকেন্ড অফিসার রাকিব হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয় দোহার থানায় অভিযোগ হয়নি। আমরা হাসপাতাল কৃতিপক্ষের সাথে কথা বলেছি এবিষয়ে তাদের হাসপাতালে অভিযোগ দেওয়া হয়েছে। হাসপাতাল কৃতিপক্ষ বিভাগীয় পর্যায় ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied