দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
প্রস্তাবিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় দুদেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সিউলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিয়েজিন কোয়নের সঙ্গে বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও শিল্পোন্নয়নে দক্ষিণ কোরিয়ার ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
আগস্ট মাসে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) সফলভাবে সম্পন্ন হওয়াকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে এ চুক্তি কোরিয়া ও আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।
বৈঠকে বাংলাদেশের পণ্য ও সেবার জন্য কোরিয়ার বাজারে প্রবেশাধিকার বাড়ানো, খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইন সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ বাংলাদেশের যোগদানে সহযোগিতার আহ্বান জানান হুমায়ুন কবির।
এ ছাড়া, যৌথ বিনিয়োগ প্রচার ও সরকারি পর্যায়ে (জি-টু-জি) সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে আরও বেশি কোরীয় বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
কোরিয়ার উপমন্ত্রী হিয়েজিন কোয়ন বাংলাদেশ-কোরিয়া অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানান। সেপা কাঠামোর আওতায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণে কোরিয়ার আগ্রহের কথা জানান তিনি।
aliul / aliul
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা