ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৬:৩২

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর করার দাবিতে পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির মানববন্ধনের প্রতিবাদ জানিয়েছে বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত প্ল্যাটফরম ‘গার্লস নট ব্রাইডস বাংলাদেশ’।

সংগঠনটি বলেছে, মেয়েদের বিয়ের বয়স কমানোর এ ধরনের দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করার অপকৌশল এবং এটি শিশু অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের পরিপন্থি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় গার্লস নট ব্রাইডস বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে সংগঠনটি জানতে পেরেছে, পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি সম্প্রতি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

গার্লস নট ব্রাইডস বাংলাদেশ বলেছে, দেশে বাল্যবিয়ে দেওয়ার প্রবণতা যখন উদ্বেগজনক এবং বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করছে, তখন মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করার একটি অপকৌশল। এ ধরনের অযৌক্তিক দাবি বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার এবং শিশু অধিকারের পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি নিবন্ধনপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রাররা প্রচলিত আইন অনুযায়ী বিবাহ নিবন্ধনের দায়িত্ব পালন করেন। তাই রাষ্ট্রের বাল্যবিয়ে প্রতিরোধের আইন মেনে চলা এবং আইন বাস্তবায়নে ভূমিকা রাখাই তাদের কাছ থেকে প্রত্যাশিত। কিন্তু বিয়ের বয়স কমানোর দাবি তাদের দায়িত্বশীল ভূমিকার সঙ্গে সাংঘর্ষিক এবং বাল্যবিয়ে প্রতিরোধে রাষ্ট্রীয় অঙ্গীকারেরও পরিপন্থি।

গার্লস নট ব্রাইডস বাংলাদেশ উল্লেখ করেছে, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। একই আইনে বাল্যবিবাহ আয়োজন, সম্পাদন, সহায়তা ও নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে।

বিবৃতিতে সরকারি নিবন্ধনপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারদের জনস্বার্থ, দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের প্রতি বিশেষভাবে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ প্রতিরোধে সরকারের বলিষ্ঠ অবস্থান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে গার্লস নট ব্রাইডস বাংলাদেশের সঙ্গে যুক্ত ৩১টি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো– প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, দলিত, আইসিডিডিআর,বি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, কথোওয়াইন, কেয়ার বাংলাদেশ, পিএসটিসি, ব্র্যাক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, এমজেএফ, আভাস, একশনএইড বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, এসডিএস, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, এডুকো বাংলাদেশ, হোয়াইট রিবন অ্যালায়েন্স, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বাংলাদেশ, কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, টেরে দেজ হোমস, মেরি স্টোপস বাংলাদেশ, পপুলেশন কাউন্সিল, মিশন সেভ বাংলাদেশ ও একল্যাব এবং উদ্দীপন।

aliul / aliul

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির জামিন মেলেনি