রোনালদোর আইকনিক ‘৭ নম্বর জার্সি’ কি কেড়ে নেওয়া হলো?
প্রায় দুই দশক ধরে পর্তুগালের ৭ নম্বর জার্সি মানেই ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে সেই জার্সিতেই দেখা যাবে না তাকে। রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর তার বিখ্যাত ৭ নম্বর জার্সি পেয়েছেন রাফায়েল লেয়াও। তবে এর অর্থ এই নয় যে, রোনালদোর কাছ থেকে জার্সিটি কেড়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম মেনেই স্কোয়াডে থাকা অন্য একজনকে নম্বরটি দিতে হয়েছে পর্তুগালকে।
২০০৮ সালের মে মাসে প্রথমবার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেছিলেন রোনালদো। এরপর থেকেই নম্বরটি তার সঙ্গে প্রায় অবিচ্ছেদ্য হয়ে যায়। ক্লাব ফুটবলেও ৭ নম্বর পরতেন তিনি। পর্তুগালের কিংবদন্তি লুইস ফিগোর অবসরের পর জাতীয় দলেও ৭ নম্বর পেয়ে ‘সিআর সেভেন’ পরিচিতিকে আরও পাকাপোক্ত করেন রোনালদো।
তাই অন্য কোনো খেলোয়াড়কে পর্তুগালের ৭ নম্বর জার্সিতে দেখা কিছুটা অস্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী জাতীয় দলের স্কোয়াডে ১ থেকে ২৩ পর্যন্ত ধারাবাহিক নম্বর বরাদ্দ করতে হয়। কোনো নম্বর ফাঁকা রাখা যায় না। ফলে রোনালদো স্কোয়াডে না থাকলেও তার ৭ নম্বর জার্সি বাদ দেওয়ার সুযোগ নেই। সেই নম্বর কাউকে না কাউকে পরতেই হবে।
এবার সেই দায়িত্ব পড়েছে লেয়াওয়ের ওপর। রোনালদো বুধবার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে উয়েফা ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের স্কোয়াড তালিকা প্রকাশ করে। সেখানে ৭ নম্বর জার্সি দেওয়া হয়েছে লেয়াওকে।
অবশ্য ৭ নম্বর পাওয়ার অর্থ এই নয় যে ডেনমার্কের বিপক্ষে লেয়াওয়ের একাদশে থাকা নিশ্চিত। জার্সি নম্বর বদলালেও ম্যাচের শুরুর একাদশে জায়গা পাওয়ার বিষয়টি আলাদা।
রোনালদো না থাকলে এর আগেও পর্তুগালের ৭ নম্বর জার্সি অন্যদের পরতে দেখা গেছে। সর্বশেষ গত মার্চে চোটের কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তখন ৭ নম্বর পরেছিলেন রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস।
২০২৫ সালের নভেম্বরে আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে রোনালদো ছিলেন না। সেবার ৭ নম্বর জার্সি পরেছিলেন কার্লোস ফোর্বস।
এর আগে ২০২৪ সালের মার্চে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্রামে থাকা রোনালদোর ৭ নম্বর পরেছিলেন ব্রুমা। রোনালদো অবশ্য পাঁচ দিন পরই দলে ফিরে জার্সিটি আবার নিজের করে নেন।
রোনালদোর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেছেন পেদ্রো নেতো, রিকার্দো হোর্তা, ফ্রান্সিসকো ত্রিনকাও, সের্হিও অলিভেইরা, রিকার্দো কোয়ারেজমা ও নানি।
অর্থাৎ ডেনমার্কের বিপক্ষে লেয়াওয়ের গায়ে ৭ নম্বর দেখাটা নতুন কিছু হলেও, এটি রোনালদোর কাছ থেকে কেড়ে নেওয়ার ঘটনা নয়। আন্তর্জাতিক ফুটবলের নিয়মে সাময়িকভাবে তার জার্সি অন্য একজনের গায়ে উঠেছে মাত্র।
aliul / aliul
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর জার্সি’ কি কেড়ে নেওয়া হলো?
তিন ফরম্যাটের ক্রিকেটেই যেসব নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
মেসি যাওয়ার আগেই লিওনেলকে খুঁজে পেল আর্জেন্টিনা
চীনের কাছে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের
এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো?
৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান
৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
বাংলাদেশের হারের পরেও ঔদ্ধত্যপূর্ণ লিটন, দিলেন অজুহাত
কোন পরিস্থিতিতে জাতীয় দল ছাড়লেন রোনালদো, জানালেন পর্তুগিজ কোচ
কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ