ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ক্যানসার যুদ্ধ জয় করে টেস্ট দলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ৩:৩৫

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একের পর এক চোটের ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়ার ক্যাম্পে। ৯ অক্টোবর টেস্ট সিরিজ শুরুর আগে জস ইংলিস ইনজুরিতে আক্রান্ত হলেন। তার পরিবর্তে দলে সংযুক্ত করা হলো নিক ম্যাডিনসন ও স্যাম হার্পারকে। 

দুজনের মধ্যে ম্যাডিনসনকে নিয়ে আলাদা করে আলোচনা হচ্ছে। ৩৪ বছর বয়সী এই ব্যাটার ক্যানসার যুদ্ধে জয় করে স্কোয়াডে ঢুকেছেন। এক বছরের একটু বেশি সময় আগে টেস্টিকুলার ক্যানসারের কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০১৬ সালে তিনটি টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন। কিন্তু প্রায় এক দশক ধরে এই ফরম্যাটে তাকে দেখা যায়নি। গত বছর ক্যানসার ধরা পড়ার পর কেমোথেরাপি নেওয়ার পর থেকে কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি তিনি।

গত মৌসুমে শেফিল্ড শিল্ড ক্রিকেটে না খেলেও বাঁহাতি ম্যাডিনসন চলতি মৌসুমে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক হয়েছেন এবং গত সপ্তাহে ওয়ানডে কাপে একটি সেঞ্চুরিও মারেন।

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘জশ যখন সেরে উঠছেন, তখন স্যাম আমাদের উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন এবং নিক ব্যাটিং অর্ডারের সবদিকেই নমনীয়তা আনবেন।’

aliul / aliul

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের জয়োল্লাস

মস্তিষ্কে রক্তক্ষরণের পর ভয়াবহ দিন নিয়ে ফার্গুসনের স্মৃতিচারণ

গ্রিসের বিপক্ষে প্রথমার্ধের ব্যর্থতার দায় নিলেন জাভি

ক্যানসার যুদ্ধ জয় করে টেস্ট দলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

রোনালদোর বন্ধু জানালেন, বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল

মেসি এখন দুটি স্প্যানিশ ক্লাবের মালিক

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর জার্সি’ কি কেড়ে নেওয়া হলো?

তিন ফরম্যাটের ক্রিকেটেই যেসব নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

মেসি যাওয়ার আগেই লিওনেলকে খুঁজে পেল আর্জেন্টিনা

চীনের কাছে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি