ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গ্রিসের বিপক্ষে প্রথমার্ধের ব্যর্থতার দায় নিলেন জাভি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ৩:৩৭

গ্রিসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিলেন নেদারল্যান্ডসের কোচ জাভি হার্নান্দেজ। বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে গ্রিসের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে ডাচরা। পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র করে নেদারল্যান্ডস।

থেসালোনিকির তুম্বাস স্টেডিয়ামে গ্রিসের হয়ে গোল দুটি করেন ফোটিস ইওয়ানিদিস ও জর্জিওস মাসুরাস। বিরতির পর ভির্জিল ফন ডাইক একটি গোল শোধ করেন। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে তিজানি রেইনডার্স গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান।

ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমি কখনোই ড্রয়ে খুশি নই। তবে প্রথমার্ধটা খুব খারাপ ছিল। কোচ হিসেবে এর দায় আমার। হয়তো আমি অনেক পরিবর্তন করে খেলোয়াড়দের জন্য বিষয়গুলো অস্পষ্ট করে ফেলেছিলাম।’

বিরতিতে তিনটি পরিবর্তন আনেন জাভি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় নেদারল্যান্ডস। নিজের সিদ্ধান্তের ব্যর্থতার কথা স্বীকার করে জাভি বলেন, ‘আমি শুধু সৎ থাকার চেষ্টা করছি, কারণ আমি এমনই। বিরতিতে খেলোয়াড়দের ঠিক একই কথা বলেছি—দুঃখিত, কারণ আমার মনে হয় এটা আমার ভুল। প্রথমার্ধ ভুলে যাও, এখন আমরা দ্বিতীয়ার্ধে নিজেদের নতুন করে সাজাব।’

এই ড্রয়ে নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির অপরাজিত থাকার ধারাও অব্যাহত থাকল। আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচে রোববার আইন্দহোভেনে সার্বিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

aliul / aliul

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের জয়োল্লাস

মস্তিষ্কে রক্তক্ষরণের পর ভয়াবহ দিন নিয়ে ফার্গুসনের স্মৃতিচারণ

গ্রিসের বিপক্ষে প্রথমার্ধের ব্যর্থতার দায় নিলেন জাভি

ক্যানসার যুদ্ধ জয় করে টেস্ট দলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

রোনালদোর বন্ধু জানালেন, বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল

মেসি এখন দুটি স্প্যানিশ ক্লাবের মালিক

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর জার্সি’ কি কেড়ে নেওয়া হলো?

তিন ফরম্যাটের ক্রিকেটেই যেসব নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

মেসি যাওয়ার আগেই লিওনেলকে খুঁজে পেল আর্জেন্টিনা

চীনের কাছে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি