ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণের পর ভয়াবহ দিন নিয়ে ফার্গুসনের স্মৃতিচারণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ৩:৩৯

২০১৮ সালের ঘটনা। জরুরি ভিত্তিতে স্যার অ্যালেক্স ফার্গুসনকে হাসপাতালে নেওয়ার খবর ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছিল। মস্তিষ্কের গুরুতর রক্তক্ষরণের কারণে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। তারপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে, ওই সময় ‘খুবই আতঙ্কিত’ ছিলেন এই কিংবদন্তি কোচ। 

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সেই সময়ের কথা স্মৃতিচারণ করেছেন ম্যানইউর লিজেন্ডারি কোচ। তার শারীরিক অবস্থা ভয়াবহ থাকলেও মানসিক শক্তি তাকে দ্রুতই ফিরিয়ে আনে ওল্ড ট্রাফোর্ডের সেই প্রিয় ডিরেক্টর্স বক্সে। বিবিসি ব্রেকফাস্ট-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সেই আতঙ্কিত সময়ের কথা তুলে ধরেছেন ফার্গুসন। তিনি বলেন, ‘আমি আতঙ্কিত ছিলাম। আমি চাইলে বলতে পারতাম স্বস্তিতে ছিলাম, কিন্তু তা নয়।’

প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল কোচ জানালেন, অস্ত্রোপচারের পর তার অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। হঠাৎ করে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। ম্যানইউকে ১৩টি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ সেই অভিজ্ঞতা সম্পর্কে বললেন, ‘আমি আমার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিলাম, কথা বলতে পারছিলাম না। এটা ছিল ভীতিকর মুহূর্ত। আমার নাতিরা এসেছিল আমাকে দেখতে, আমার গলার স্বর হারিয়ে ফেলেছিলাম আমি।’

তারপর আস্তে আস্তে থেরাপি নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানালেন ৮৪ বছর বয়সী ফার্গুসন, ‘তারপর তারা একজন থেরাপিস্টকে আনল। সে আমাকে দিয়ে এমন কিছু করাল, এই যেমন আমাকে পাখি, পশু ও নদীর নাম লিখতে বলল। ওভাবেই আমার গলার স্বর ফিরে পেলাম।’

সেরে ওঠার সময়টায় স্ত্রী ক্যাথিকে পাশে পেয়েছেন ফার্গুসন। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। সুস্থ হয়ে যখন ম্যানইউর গ্যালারিতে ফিরলেন দুজনে, সেই বিশেষ মুহূর্তের কথা বললেন ফার্গুসন, “আমার স্ত্রী আমার সঙ্গে ছিল। যখন আমরা বসলাম, তখন সে বলল, ‘এই তো দারুণ।’”

aliul / aliul

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের জয়োল্লাস

মস্তিষ্কে রক্তক্ষরণের পর ভয়াবহ দিন নিয়ে ফার্গুসনের স্মৃতিচারণ

গ্রিসের বিপক্ষে প্রথমার্ধের ব্যর্থতার দায় নিলেন জাভি

ক্যানসার যুদ্ধ জয় করে টেস্ট দলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

রোনালদোর বন্ধু জানালেন, বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল

মেসি এখন দুটি স্প্যানিশ ক্লাবের মালিক

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর জার্সি’ কি কেড়ে নেওয়া হলো?

তিন ফরম্যাটের ক্রিকেটেই যেসব নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

মেসি যাওয়ার আগেই লিওনেলকে খুঁজে পেল আর্জেন্টিনা

চীনের কাছে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি