পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঘোষিত এই দলের নেতৃত্বে থাকবেন কুশল মেন্ডিস। তবে দলে নেই চোটে ছিটকে যাওয়া পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
সম্প্রতি ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন কুশল মেন্ডিস। তিন ম্যাচে ১৯৮ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ১২১ রানের ইনিংস।
ব্যাটিংয়ে মেন্ডিসের সঙ্গে আছেন কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আচার্য্যে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা ও চামিন্দু বিক্রমাসিংহে।
স্পিন বিভাগে আছেন দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা ও বিজয়াকান্ত ভিয়াসকান্ত। পেস আক্রমণে দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা ও এহশান মালিঙ্গার সঙ্গে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারি আসিথা ফার্নান্দো। ওই সিরিজে সাতটি উইকেট নিয়েছিলেন তিনি।
চোটের কারণে পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কার পাকিস্তান সফর চলবে ৯ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডকে নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে দুই দল। এরপর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টও খেলবে শ্রীলঙ্কা। টেস্ট দুটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আচার্য্যে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, বিজয়াকান্ত ভিয়াসকান্ত, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, এহশান মালিঙ্গা।
aliul / aliul
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন